• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নাঙ্গলমোড়া শামসুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন লায়ন সালাউদ্দিন আলী মেঘনায় ইউনিয়ন বিএনপি নিয়ে সিদ্ধান্ত প্রকাশ না হলে বাড়বে তৃণমূল বিভক্তি অস্ত্র-মাদক উদ্ধারে সারাদেশে প্রথম কুমিল্লা পুলিশ দুই মাসে দাউদকান্দি থানার সাফল্যে গ্রেপ্তার ২৮৬ তৃণমূলে বুদ্ধিবৃত্তিক আন্দোলন জোরদার হোক কুমিল্লা সার্কিট হাউসের সব কক্ষ পরিচ্ছন্নতায় প্রশাসনের জরুরি উদ্যোগ মেঘনায় মাদক সেবন ও শান্তিভঙ্গের দায়ে যুবকের কারাদণ্ড বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বখতিয়ারুল ইসলাম বাচ্ছুর শুভেচ্ছা ৪৯ বছরে বিএনপি গণতন্ত্রকামী জনগণই বিএনপির রাজনৈতিক শক্তির উৎস: তারেক রহমান

ভারমুক্ত হলেন ছাত্রলীগের নাহিয়ান ও লেখক

নিজস্ব সংবাদ দাতা / ২৩০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৪ জানুয়ারি, ২০২০

৪ জানুয়ারি ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

‘ভারমুক্ত হলেন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক। এখন থেকে ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।

আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে তাঁদের দুজনকে ভারমুক্ত করে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে পূর্ণাঙ্গ দায়িত্ব দেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ছাত্রলীগ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন। শেখ হাসিনা এর সাংগঠনিক নেত্রী।

চলতি বছরের ১৪ সেপ্টেম্বরে ছাত্রলীগের বর্তমান কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে দুর্নীতির অভিযোগে সংগঠনের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর থেকে আল নাহিয়ান ও লেখক সংগঠনের প্রধান দুটি পদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

আজ ছিল ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষ্যে নানা কর্মসূচি পালন করছে ছাত্রলীগ।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন