ঢাকা   ০৯:০৭:১০ পিএম, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চলন্ত ট্রেনের কেবিনে অনৈতিক কাজ, প্রাক্তন ছাত্রীসহ শিক্ষক আটক

Reporter Name
  • Update Time : Sunday, February 2, 2020,
  • 177 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

২ ফেব্রুয়ায়ি ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,জামালপুর সংবাদদাতা :

জামালপুরে চলন্ত ট্রেনের কেবিনে এক তরুণীর সঙ্গে অনৈতিক কাজ করার সময় কলেজের এক অধ্যক্ষকে আটক করেছে জিআরপি পুলিশ। রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে আন্তনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের একটি কেবিন থেকে ওই অধ্যক্ষকে আটক করা হয়।

আটক আবদুস সালাম চৌধুরী (৫০) ইসলামপুর জে জে কে এম গালর্স হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ। তিনি জামালপুর শহরের বেলটিয়া এলাকার বাসিন্দা।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রোববার ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী আন্তনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের কেবিন বুকিং করে ওই অধ্যক্ষ তার কলেজের এক প্রাক্তন ছাত্রীকে নিয়ে ভ্রমণ করছিলেন। ট্রেনটি মেলান্দহ স্টেশন পার হওয়ার পর ওই তরুণীসহ কেবিনটি ভেতর থেকে বন্ধ থাকায় যাত্রীদের সন্দেহ হয়। যাত্রীরা কর্তব্যরত পুলিশের কাছে অভিযোগ করেন যে, ‘খ’ বগির ২ নম্বর কেবিনে অসামাজিক কার্যকলাপ চলছে। কেবিনের বাইরে থেকে ডাকাডাকির পরও দরজা না খোলায় কর্তব্যরত রেল পুলিশকে বিষয়টি জানায় যাত্রীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি