• রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটির অনুমোদন মৌলভীবাজার থেকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রম্য: বিদ্যুৎহীন আলোর দেশে জুন ক্লোজিং

৭ মার্চকে জাতীয় দিবস ঘোষণার নির্দেশ হাইকোর্টের

নিজস্ব সংবাদ দাতা / ২৬১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২০

২৫ ফেব্রুয়ারি ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের দিনকে ঐতিহাসিক জাতীয় দিবস হিসেবে ঘোষণা করার নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে এক মাসের মধ্যে গেজেট নোটিফিকেশন জারিরও নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদেশে প্রত্যেক জেলা-উপজেলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতি যথাযথ স্থানে স্থাপনের নির্দেশ দেয়ার পাশাপাশি এক মাসের মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

প্রসঙ্গত, ২০১৭ সালে এ বিষয়ে রিট করেছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ড. বশির আহমেদ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন