• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মালয়েশিয়ায় অভিবাসনবিরোধী অভিযানে ৩২ বাংলাদেশিসহ আটক ১০৮ সৌদি আরবের সঙ্গে কৌশলগত পরমাণু চুক্তিতে ট্রাম্পের সম্মতি ইরান হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করলে বিশ্বে সংকট তৈরি হবে: রুবিও নিখোঁজের পর সেপটিক ট্যাঙ্কে শিশুর লাশ, গ্রেপ্তার চাচি আইসিসির পরোয়ানা কার্যকর করা নিউইয়র্ক সিটির দায়িত্ব নয়: মেয়র মামদানি জামায়াত এমপি গাজী নজরুল ইস্যুতে তদন্ত দাবি তাসনিম জারার ৫ মে’র নৃশংসতা দেখে সবাই কেঁদেছে, ৫ আগস্টে সবাই রাস্তায় নেমেছে: মঞ্জু একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন বাংলাদেশ-চীন বৈঠকে গুরুত্ব পেল রোহিঙ্গা সংকট ও করিডোর ইস্যু ভিডিওর পর এবার ভাইরাল জামায়াত নেতার অডিও

খালেদা জিয়ার মেডিকেল প্রতিবেদন হাইকোর্টে

নিজস্ব সংবাদ দাতা / ২৯০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২০

২৬ ফেব্রুয়ারি ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :
 

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মেডিকেল প্রতিবেদন হাইকোর্টে পৌঁছানো হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ খালেদা জিয়ার প্রতিবেদনটি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় পৌঁছে দেয়।

সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা সাইফুর রহমান এ তথ্যটি নিশ্চিত করেছেন।

২৩ ফেব্রুয়ারি (রোববার) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা কি তা জানাতে মেডিকেল প্রতিবেদন চান হাইকোর্ট। পরে বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল ৫টার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এই প্রতিবেদন জমা দিতে বলা হয়।

হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কে এম জহুরুল হকের বেঞ্চ এ আদেশ দেন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সর্বশেষ মেডিকেল প্রতিবেদন পাওয়া গেলে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ফের জামিন আবেদনের শুনানি শুরু হবে।

উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সম্মতি দিয়েছেন কি না, সম্মতি দিলে চিকিৎসা শুরু হয়েছে কি না এবং শুরু হলে কী অবস্থা তা জানাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) উপাচার্যকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জাগরণ


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন