• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নগরকান্দা উপজেলা হবে মাদকমুক্ত মডেল উপজেলা করার অঙ্গীকার বাকেরগঞ্জে পরিচ্ছন্নতার বার্তা নিয়ে মাঠে ইউএনও, ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন যশোরে ১৮৫ বোতল অবৈধ মাদকদ্রব্যের সিরাপসহ গ্রেপ্তার ২ নগরকান্দা উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মাহাবুব শেখের ঘোষণা সুনামগঞ্জ সীমান্তে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, তাহিরপুর-মধ্যনগরে উত্তেজনা ২১ বছরেও নেই সেন্ট্রাল ড্রেনেজ, অল্প বৃষ্টিতেই ভেসে যায় নোবিপ্রবির সড়ক-মাঠ বাকেরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা নোবিপ্রবিতে ১১ বছরের অনিয়ম-দুর্নীতি তদন্তে ৭ সদস্যের কমিটি বিশ্বম্ভরপুরে ডিবির অভিযানে ভারতীয় ফুচকা ও কাভার্ডভ্যানসহ ৬৫ লাখ টাকার মালামাল জব্দ, আটক ২ মানুষের তৃষ্ণা নিবারণে ত্রিশালে আল-হক ফাউন্ডেশনের ৩টি সুপেয় পানির টিউবওয়েল স্থাপন

করোনা: প্রস্তুত কুমিল্লা জেলা প্রশাসনের কুইক রেসপন্স টিম ‘

নিজস্ব সংবাদ দাতা / ৩১৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৩ মার্চ, ২০২০

২৩ মার্চ ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :
করোনা সংক্রমন সংক্রান্ত যে কোন বিষয়ে কুইক রেসপন্স করার প্রস্তুতি সম্পন্ন করেছে কুমিল্লা জেলা প্রশাসন। জেলায় করোনা ভাইরাসে আক্রান্তদের দ্রুত চিকিৎসাসহ সার্বক্ষনিক পরিস্থিতি মনিটরিং করবে কুইক রেসপন্স টিম।

কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জামেরী হাসান জানান, আমাদের যে পরিমান ব্যক্তিগত নিরাপদ সরঞ্জামি (পিপিই) প্রয়োজন এ মুহুর্তে তা শতভাগ নেই। সরকার জানতে চেয়েছে আমাদের কি পরিমান পিপিই প্রয়োজন,আমরা সে হিসেবে জানিয়ে দিয়েছি। তবে এ মুহুর্তে করোনা পরিস্থিতি সামাল দিতে আমরা স্থানীয়ভাবে পিপিই সংগ্রহ করেছি। সে অনুযায়ী প্রস্তুতি সম্পন্ন করেছি। আশা করি আগামী দু একদিনের মধ্যে আমাদের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সরঞ্জামাদি এসে পৌঁছাবে।

কুমিল্লা জেলা প্রশাসক মোঃআবুল ফজল মীর জানান, করোনা প্রতিরোধে আমাদের প্রচার প্রচারনা, বাজার মনিটরিংসহ সামগ্রিক কার্যক্রম অব্যাহত আছে।  তিনি আরো জানান,গত ১ মার্চ থেকে ১৯মার্চ পর্যন্ত ১৫ সহস্রাধিক প্রবাসী কুমিল্লায় এসেছে। এখন পর্যন্ত কেউ আক্রান্ত হবার খবর পাইনি। ৯ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। সবার ফলাফল নেগেটিভ আসছে। আমরা প্রবাসীসহ দেশে অবস্থান করা সবার বিষয়ে সার্বক্ষণিক খোঁজ খবর রাখছি। প্রশাসন করোনা মোকাবেলায় প্রস্তুত। তবে আমাদের প্রস্তুতি তখনি সফল হবে যখন জেলাবাসী আমাদেরকে শতভাগ সহযোগীতা করবে। জেলাবাসী যত বেশী সচেতন হবে করোনার প্রভাব ততই কম হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন