• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

নিউইয়র্কে করোনায় সাংবাদিক এ হাই স্বপনের মৃত্যু

নিজস্ব সংবাদ দাতা / ২৮৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০

৩১ মার্চ ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন প্রবাসী সাংবাদিক এ হাই স্বপন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যামাইকাতে একটি হাসপাতালে বাংলাদেশ সময় রাত পৌনে এগারোটায় তিনি ইন্তেকাল করেন।

জানা গেছে, গত শুক্রবার করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন স্বপন। তিনি দীর্ঘ দিন ধরে হৃদরোগ ও কিডনি সমস্যায় ভুগছিলেন।

দুই বছর আগে নিউইয়র্কে তার ওপেন হার্ট সার্জারি হয়েছিল। এরপর তার কিডনি বিকল হয়ে যাওয়ায় তা ট্রান্সপ্লান্টের প্রস্তুতি চলছিল। এর মধ্যে সম্প্রতি তিনি অসুস্থ হয়ে পড়েন।

পরীক্ষায় তার করোনা সংক্রমণ ধরা পড়ে।

উল্লেখ্য, নিউইয়র্কে যাওয়ার আগে তিনি মানবজমিন এর সিনিয়র ফটো সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি দৈনিক বাংলাবাজারের সঙ্গেও যুক্ত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন