• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

করোনা : গণস্বাস্থ্যকে কিট তৈরির চূড়ান্ত অনুমোদন দিল সরকার

নিজস্ব সংবাদ দাতা / ২১৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২০

৮ এপ্রিল ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, এম এইচ বিপ্লব সিকদার :

করোনাভাইরাস (কভিড-১৯) শনাক্তের কিট তৈরি ও ল্যাবের জন্য গণস্বাস্থ্য কেন্দ্রকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এই অনুমোদন দেন।

অনুমোদন পেয়ে গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ইতিমধ্যেই করোনায় আক্রান্ত রোগীর রক্তের নমুনা পাওয়া গেছে। এখন পরীক্ষামূলক কিট দিয়ে পরীক্ষা করে দেখা হবে।

আগামী ১১ এপ্রিল আনুষ্ঠানিকভাবে করোনা পরীক্ষার কিট সরকারকে সরবরাহ করবেন বলে জানান ডা. জাফরুল্লাহ।

এর আগে ডা. জাফরুল্লাহ জানিয়েছিলেন, ব্লাড গ্রুপ যে পদ্ধতিতে চিহ্নিত করা হয়, এটা অনেকটা সে রকমের একটি পদ্ধতি। অত্যন্ত স্বল্পমূল্যের এইপদ্ধতিতে ৫ থেকে ১৫ মিনিটের মধ্যে করোনা শনাক্ত করা যাবে। তিনি জানান, সর্বোচ্চ ৩৫০ টাকায় করোনার কিট সরবরাহ করার বিষয়ে গণস্বাস্থ্যের চেষ্টা থাকবে।

উল্লেখ্য, করোনাভাইরাস শনাক্তকরণের যে কিট আছে, তার দাম প্রায় ১০ থেকে ১৫ হাজার টাকা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন