• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনা থানার হত্যা চেষ্টা মামলার আসামি আদালতে প্রেরণ ঢাকা বিভাগের নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা কুমিল্লার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মিজ রোজী আক্তার অতি উৎসাহী অনুসারীর লাগাম টানার সময় এসেছে সঠিক পরিকল্পনায় ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় নতুন বাংলাদেশ অশুভ দৃষ্টিভঙ্গি সত্যকে কখনো পরাজিত করতে পারে না রায়পুরে নৃশংস হত্যাকাণ্ড: হোমনায় পাশাপাশি চার কবরে ঘুমালো নিঃশেষ হওয়া পরিবারটি জাতীয় যাকাত সংগ্রহে শীর্ষে ডিসি ফরিদা খানম ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত

মেঘনায় বিনামুল্যে খাদ্য সামগ্রী বিতরণে আ’লীগ নেতার বিরুদ্ধে বাধার অভিযোগ

নিজস্ব সংবাদ দাতা / ১৮৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২০

১২ এপ্রিল ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, এম এইচ বিপ্লব সিকদার : কুমিল্লার মেঘনা উপজেলায়
সেচ্ছাসেবী সংগঠন “উদ্দীপ্ত তরুণ “গরীব অসহায় মানুষের মাঝে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক , সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান তাজুল ইসলামের বিরুদ্ধে বাধার অভিযোগ উঠেছে। উদ্দীপ্ত তরুণের উদ্যেক্তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরের আজ লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায় উপজেলার মানিকার চর বাজারে আজ রবিবার “উদ্দীপ্ত তরুণ ” স্বেচ্ছাসেবী সংগঠন করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া মানুষের মধ্যে বিনামূল্যে কাচা বাজার ও খাদ্য সামগ্রী বিতরণের সময় তাজুল ইসলাম তার লোকজন নিয়ে তাদের বাধা প্রদান করে বিনামূল্যের দোকান উঠিয়ে দেয়। এ বিষয়ে তাজুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি এই প্রতিবেদককে বলেন আমি নিজে ত্রাণ দেই আমি কেন বাধা দিব, আমি তাদের বলেছি যে আপনারা দোকানের সামনে রাস্তায় গণজমায়েত না করে স্কুলের মাঠে গিয়ে বিতরণ করুন এই কথা বলার সাথে সাথে ফরহাদ উল্লাহ শিকদার সহ কয়েকজন আমার সাথে উগ্র হয়ে উঠে, আমি ত্রাণ বিতরণে কেন বাধা দিবো? এ দিকে উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায়ের নিকট জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে বলেন অভিযোগ পেয়েছি আমরা তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নিবো। উপজেলা চেয়ারম্যান আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল্লাহ মিয়া রতন শিকদার এ ঘটনার তীব্র নিন্দা জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন