• রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অতি উৎসাহী অনুসারীর লাগাম টানার সময় এসেছে সঠিক পরিকল্পনায় ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় নতুন বাংলাদেশ অশুভ দৃষ্টিভঙ্গি সত্যকে কখনো পরাজিত করতে পারে না রায়পুরে নৃশংস হত্যাকাণ্ড: হোমনায় পাশাপাশি চার কবরে ঘুমালো নিঃশেষ হওয়া পরিবারটি জাতীয় যাকাত সংগ্রহে শীর্ষে ডিসি ফরিদা খানম ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল

ইফতার সামগ্রী বিতরণ করেন শেখের গাঁও সমাজ সেবা নাগরিক ফোরাম

নিজস্ব সংবাদ দাতা / ২১৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২০

১৮ এপ্রিল ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,
রাব্বি হাসানঃ আসছে রমজান মাস
উপলক্ষে মেঘনা উপজেলার লুটেরচর ইউনিয়নের শেখের গাঁও গ্রামে ৬৫ টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন শেখের গাঁও সমাজ সেবা নাগরিক ফোরাম।

শুক্রবার(১৭/৪/২০) বাদ এশা হতে গভীর রাত পর্যন্ত শেখের গাঁও গ্রামের ৬৫টি ঘরে ঘরে গিয়ে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান পালন করা হয়।

ইফতার সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন, সিনিয়র উপদেষ্টা জনাব মোশাররফ হোসেন; শিক্ষা গবেষণা ও সংগঠক উপদেষ্টা জনাব মাহমুদুল আরিফ; সভাপতি জনাব রবিউল আউয়াল, সহ সভাপতি জনাব স্বপন মাষ্টার, সিনিয়র সহ সভাপতি জনাব রবিউল আউয়াল(বড়), আইন সম্পাদক এডভোকেট রুবেল খান, সিনিয়র সদস্য জনাব হাসানুর রহমান (কিরন), ইলিয়াস খোকন( ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক) ,সহ সোহান, সোহাগ, সজিব, পাভেল, আরো সিনিয়র সদস্য প্রমুখ।

সংগঠনটির সভাপতি- জনাব রবিউল আউয়াল বলেন -আমরা প্রতি বছরের মত ইনশাআল্লাহ এবারও বাড়িতে বাড়িতে গিয়ে রাতভর ইফতার সামগ্রী বিতরণ করেছি। যেন মানুষের কষ্ট করতে না হয়। দেশের মহামারি করোনার সমস্যা চিন্তা করে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী বিতরণ করি। এতে পরিবার গুলো অনেক খুশি। আর আমরাও দিতে পেরে অনেক আনন্দিত। আমরা কাউকে গরিব বা অসহায় বলে বা ডেকে এনে ছোট করতে চাইনা। তাই আমাদের কষ্ট হলেও বাড়ি গিয়েই সবাইকে দেয়ার ব্যবস্থা করেছি।

সংগঠন এর সিনিয়র সহ সভাপতি সবার কাছে দোয়া চেয়ে বলেছেন- আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সব সময় মানুষের পাশে থেকে সেবা করতে পারি।

সংগঠনটি ইফতার সামগ্রী বিতরণের কৃতিত্ব দিয়েছেন -আবুল কালাম(প্রবাসী) প্রচার সম্পাদক, মাহফুজ আহমেদ(প্রবাসী), খলিল,রবিউল ইসলাম সহ প্রবাসী ভাইদের।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন