• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

গজারিয়ায় পাঁচ স্বাস্থ্যকর্মীসহ নতুন শনাক্ত সাত

নিজস্ব সংবাদ দাতা / ১৯৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩ মে, ২০২০

৩ এপ্রিল ২০২০, বিন্দুবাংলা টিভি . কম, এম ডি ওসমান : গত শুক্রবার গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই জন চিকিৎসকের কভিড-১৯ রিপোর্ট পজেটিভ হওয়ার পর আজ রোববার আরো পাঁচজন স্বাস্থ্যকর্মী সহ উপজেলায় আজ সাত জনের করোনা শনাক্ত হয়েছে।
গজারিয়ার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার তাসলিমা আনাম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ৩০ এপ্রিল সাত জনের নমূনা পরিক্ষার জন্য পাঠানো হয়েছিল , আজ রোববার এদের সাতজনই করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এদের মধ্যে পাঁচজন স্বাস্থ্যকর্মী ও দুই সাধারণ নাগরিক । তিনি আরো জানান, উপজেলায় মোট আক্রান্ত ১৯ জনের মধ্যে ১২ জন স্বাস্থ্যকমপ্লেক্সে কর্মরত ও একজন পোষ্য রয়েছে। ছয়জন আক্রান্ত সাধারণ নাগরিক। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ নিয়ে এক মাসেরও কম সময়ে ১২ জন স্বাস্থ্যসেবা দানকারী কর্মকর্তা, কর্মচারী করোনা আক্রান্ত হলেন।
দুই চিকিৎসক শনাক্ত হওয়ার আগে তাদের কোন রূপ উপসর্গ ছিল না বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত শুক্রবার আক্রান্তদের একজন মেডিকেল অফিসার আগের দুই দিন বুধবার ও বৃহস্পতিবার যথারীতি স্বাস্থ্যকমপ্লেক্সেরটির জরুরী ও বর্হি:বিভাগে দায়িত্বপালন করেছেন। এমন কি কোন উপসর্গ না থাকার কারণে ২৫ এপ্রিল নমূনা নেয়ার পর গত প্রায় এক সপ্তাহ তিনি সামাজিক দুরত্ব প্রতিপালন বা হোম কোয়ারেন্টাইনেও ছিলেন না ।
পজেটিভ রিপোর্ট পাওয়ার পর তার সংস্পর্শে আসা ছয়জন স্টাফকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হলেও।
আগের দুইদিন তার কাছে স্বাস্থ্য সেবা গ্রহন করতে আসা অসংখ্য মানুষ পড়েছে ঝুঁকির মুখে। গত শুক্রবার শনাক্ত মেডিকেল অফিসারের সংস্পর্শে ২৯ এপ্রিল বুধবার প্রায় বার ঘন্টা জরুরী বিভাগে দায়িত্ব পালন কারী একজন স্টাফ নাম প্রকাশ না করার শর্তে জানান, তিনি নিজেকে শংকা মুক্ত মনে করছেন না, শুক্রবার দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ ফোনে তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছেন।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যলয় সূত্রে জানা যায়, এপ্রিল মাসের ১০ তারিখে স্বাস্থ্যকমপ্লেক্সের একজন উপসহকারী মেডিকেল অফিসার,একজন নার্সের করোনা শনাক্তের পর এক মাসেরও কম সময়ের মধ্যে,
আজ রোববার পর্যন্ত পর্যায়ক্রমে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের দুইজন চিকিৎসক, একজন উপসহকারী মেডিকেল অফিসার,দুইজন নার্স , একজন ফার্মাসিস্ট ,নার্সের কলেজ পড়ূয়া কন্যা, স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী,দুইজন পরিচ্ছন্নতাকর্মী, ফার্মাসিস্ট সহকারী, কমিউনিটিটি হেলথ প্রোভাইটারসহ ১২ জন স্বাস্থ্যসেবা দানকারীসহ উপজেলার মোট ১৯ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন