• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অতি উৎসাহী অনুসারীর লাগাম টানার সময় এসেছে সঠিক পরিকল্পনায় ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় নতুন বাংলাদেশ অশুভ দৃষ্টিভঙ্গি সত্যকে কখনো পরাজিত করতে পারে না রায়পুরে নৃশংস হত্যাকাণ্ড: হোমনায় পাশাপাশি চার কবরে ঘুমালো নিঃশেষ হওয়া পরিবারটি জাতীয় যাকাত সংগ্রহে শীর্ষে ডিসি ফরিদা খানম ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল

ইসলামপুরে জুয়া খেলার প্রতিবাদ করায় মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা : থানায় অভিযোগ

নিজস্ব সংবাদ দাতা / ১৫২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২০

৫ মে ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,

শহিদুল ইসলাম, জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর উপজেলায় জুয়া খেলার প্রতিবাদ করায় মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা করেছে জুয়াড়িরা। উপজেলার বেলগাছা ইউনিয়নের মন্নিয়ারচর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এ ব্যাপারে ভোক্তভোগি মুক্তিযোদ্ধা মাহবুর হোসেন বাদি হয়ে একই এলাকার ছাইর উদ্দিন মণ্ডলকে প্রধান বিবাদী করে ৯ জনের নামে ইসলামপুর থানায় একটি অভিযোগ দাখিল করেছে।

থানায় দাখিলকৃত অভিযোগ সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত অতুল মণ্ডলের ছেলে ছাইর উদ্দিন মণ্ডল, শাজাহান, হাজী মণ্ডল, শুকুর মণ্ডলের ছেলে সাইদুর গংরা দীর্ঘদিন থেকে এলাকায় জুয়া খেলার আসর বসিয়ে আসছিল। স্থানীয় মুক্তিযোদ্ধা মাহবুর হোসেন তাদের জুয়া খেলার নিষেধ করলে জুয়াড়িরা তাকে ও তার পরিবারকে শায়েস্তা করতে নানা ফিকির-ফন্দি আঁটে। এক পর্যায়ে গত ২৩ এপ্রিল সন্ধ্যায় মন্নিয়া বাজারে গেলে মুক্তিযোদ্ধা মাহবুর হোসেনের ছেলে শহীদ আলমের উপর হামলা করে। এ সময় তাকে উদ্ধার করতে তার অপর ছেলে রুহুল আমীন এগিয়ে আসলে তাকেও জুয়াড়িরা মারধর করে তার পকেটে থাকা ৫২ হাজার টাকা ছিনিয়ে নেয়। ঘটনাস্থলে মুক্তিযোদ্ধা মাহবুর হোসেনের ভাতিজা আইন উদ্দিন পৌঁছলে তাকে জুয়াড়িরা মারধর করে। আহতদের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে আইন উদ্দিনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক।
বর্তমানে ভূক্তভোগি মুক্তিযোদ্ধা মাহবুর হোসেন তার পরিবার নিয়ে জীবনের নিরাপত্তাহীনতায় ভোগছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন