• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অতি উৎসাহী অনুসারীর লাগাম টানার সময় এসেছে সঠিক পরিকল্পনায় ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় নতুন বাংলাদেশ অশুভ দৃষ্টিভঙ্গি সত্যকে কখনো পরাজিত করতে পারে না রায়পুরে নৃশংস হত্যাকাণ্ড: হোমনায় পাশাপাশি চার কবরে ঘুমালো নিঃশেষ হওয়া পরিবারটি জাতীয় যাকাত সংগ্রহে শীর্ষে ডিসি ফরিদা খানম ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল

তিতাসে কোরান অবমাননার দায়ে কথিত পীরের বিচার দাবিতে ইউএনও বরাবর স্বারকলিপি

নিজস্ব সংবাদ দাতা / ১৮০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২০

১১ মে ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, আলমগীর সরকার, তিতাস : তিতাস উপজেলায় কোরান অবমানোনা করার দাবি করে উপজেলার জিয়ার কান্দি ইউনিয়নের দড়িকান্দি গ্রামের কতিথ ভন্ড পীর সোহরাব হোসেন আতিকীর বিচারের দাবিতে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্বারকলিপি দিয়েছেন ইত্তেফাকুল মুসলিমিন জিয়ারকান্দি ইউনিয়ন এবং তিতাস-দাউকান্দির আলেম ওলামা ও তৌহিদী জনতা। রোববার (৯ মে) বেলা সাড়ে ১১টায় এই স্বারক লিপি দেন।

স্বারকলিপিতে উল্লেখ করেন সোহরাব হোসেন আতিকী আমাদের ইসলাম ধর্মের বিকৃতিকারী,নিজেকে রাসুল দাবী করে,কলেমার মাঝে রাসূলুল্লাহ(সঃ) জায়গাতে নিজের নাম সংযোজন করে ফেৎনা সৃষ্টি করে এবং নারী-পুরুষ এক সাথে মিলে ইবাদত বন্দেগীর নামে অশ্লিল অসামাজিক কার্য কলাপে নিয়োজিত ব্যক্তি এবং ধর্মের নামে ফেৎনা সৃষ্টির জন্য গ্রামের ও আশ পাশের এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে একাধীকবার বিচার শালিস করেছে, প্রতি বারই তিনি ক্ষমা প্রার্থ করে আর এসব করবেন না বলে, পূণরায় আবার তিনি তার কর্মকান্ড চালিয়ে আসছেন। এমন অবস্থায় এলাকার যুব সমাজকে তাহার ভূল শিক্ষাদান থেকে রক্ষা করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এসময় স্বারকলিপি প্রদান করে মানব বন্ধনে উপস্থিত ছিলেন মো. নুরুল ইসলাম নদভী, মাওলানা নাছির উদ্দিন, মুফতি আব্দুল আল মারু, মাওলানা মহসিন, মাওলানা হুসাইন আহমেদ ও মাওলানা হেলাল উদ্দিন। এদিকে পীর সোহরাব হোসেন আতিকীর নিকট এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন যারা আমার বিরুদ্ধে এমন অভিযোগ এনেছে তা সম্পূর্ণ মিথ্যা এবং তারা কোরানকে অবমানোনা করেছে। তিনি আরও বলেন আমি কোরানের আলোকে কথা বলি চাইলে আমি প্রমান দেখাতে পারবো।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন