• শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দেশকে এগিয়ে নিতে বিরোধী দলের আরও দায়িত্বশীল হওয়া জরুরি বিদায়ের ফুলে লেখা চার দশকের গল্প উপাসনালয়ে রাজনীতি: তৃণমূলের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বড় বাধা মেঘনায় মিশ্র নীতির রাজনীতিতে বদলাচ্ছে সমীকরণ “লাথি মেরে চেয়ার থেকে নামাবো ” স্বাস্থ্য কর্মকর্তাকে ইঙ্গিত করে ছাত্রঅধিকার নেতার ক্ষোভ প্রকাশ বেগ-আবেগ-যতির ভারসাম্যহীনতায় বদলে যাচ্ছে সমাজ সুযোগ-সুবিধার সংকট, নজরদারির অভাব ও সামাজিক অবক্ষয়ে ঝুঁকির মুখে ভবিষ্যৎ প্রজন্ম লুটের চরে দৃষ্টিনন্দন বাংলো বাড়ি, আলোচনায় সাবেক চেয়ারম্যান জিল্লু সরকার জিয়ার আদর্শে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের আহ্বান: ড.খন্দকার মারুফ হোসেন মেঘনায় ভাটেরচর-লুটের চর সড়ক এখন জনদুর্ভোগের প্রতীক

খালেদা জিয়া যা বললেন ফখরুলকে

নিজস্ব সংবাদ দাতা / ২১৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২০

১৩ মে ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট : কারামুক্তির পর দীর্ঘদিন থেকে চিকিৎসকদের পরামর্শে গুলশানের বাসভবনে স্বেচ্ছা আইসোলেশনে রয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মুক্ত পরিবেশে থাকায় তার শারীরিক অবস্থা ক্রমশ উন্নত হচ্ছে।

তবে করোনা পরিস্থিতির কারণে এ যাবৎ বাসায় কোনো নেতাকে সাক্ষাৎ দিচ্ছেন না তিনি। তবে মুক্তির ৪৮ দিন পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাসায় ডেকে নিয়ে কথা বলেছেন খালেদা জিয়া।

গতকাল রাত ৯টার পর গুলশানে চেয়ারপারসনের বাসা ‘ফিরোজাথয় প্রবেশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোয়া একঘণ্টা ধরে বিএনপির শীর্ষ এ দুই নেতা একান্তে আলাপ আলোচনা করেন। পরে বিএনপি মহাসচিব বেরিয়ে নিজের গাড়িতে করে বাসায় চলে যান। খালেদার জিয়ার সঙ্গে সাক্ষাতের বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি মির্জা ফখরুল।

চেয়ারপারসনের সঙ্গে মহাসচিবের সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করে দলের একাধিক সিনিয়র নেতা জানান, চেয়ারপারসন ডেকেছিলেন মহাসচিবকে। তিনি দেখা করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন।

গত ২৫ মার্চ নির্বাহী আদেশে ৬ মাস সাজা স্থগিত রেখে খালেদা জিয়াকে মুক্তি দেয় সরকার। মুক্তির পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে থেকে গুলশানের ভাড়া বাসায় ওঠেন সাবেক এই প্রধানমন্ত্রী। এরপর থেকে তিনি চিকিৎসকদের পরামর্শে বাসাতেই আছেন।

ফিরোজার ফটকের নিরাপত্তাকর্মীরা জানান, বাসায় লোকজনের প্রবেশাধিকার কঠোরভাবে নিয়ন্ত্রিত। শুধু চিকিৎসক টিমের সদস্য এবং কয়েক জন নিকটাত্মীয়ের প্রবেশাধিকার রয়েছে। একটি সূত্র জানায়, বর্তমান করোনা পরিস্থিতিতে দলের কর্মকাণ্ডের বিষয়ে খোঁজখবর নেন খালেদা জিয়া। ফখরুল বিএনপির নেওয়া দলের ত্রাণ তৎপরতাসহ বিভিন্ন কর্মসূচির বিষয়ে অবহিত করেন তাকে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন