• শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় বিএনপির দুর্গ ভাঙতে নীরব কৌশলে জামায়াত ধানের শীষের প্রচারণায় ড. মোশাররফ হোসেনের পুত্রবধূ সাইফা ইসলাম ১৭ বছরে এই অঞ্চলের মানুষ ভোট প্রয়োগ করতে পারেনি : ড. খন্দকার মারুফ হোসেন চালিভাঙ্গায় বিএনপির দিনব্যাপী গণসংযোগ আগামীকাল মেঘনায় কাবিটা প্রকল্পের সভাপতিই অর্থ আত্মসাতের অভিযোগ তুললেন ইউপি চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে কাগজের সংস্কারের চেয়ে জরুরি মগজের সংস্কার মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১ মেঘনায় দৈনিক বাংলাদেশের আলো’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মেঘনায় মাদক ব্যবসার অভিযোগে বাবা – মেয়েকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে মেঘনায় যুগান্তকারী উন্নয়ন করেছিলেন ড. মোশাররফ হোসেন: ড. খন্দকার মারুফ

গজারিয়ায় ইউপি চেয়ারম্যান ও কর্মকর্তাসহ ৪ জনের করোনা শনাক্ত

নিজস্ব সংবাদ দাতা / ২৫০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০

১৪ মে ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, এম ডি ওসমান, গজারিয়া

: গজারিয়ায় উপজেলার দুই ইউপি চেয়ারম্যান ও মৎস্য কর্মকর্তাসহ ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এদর মধ্যে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসলাম (৩১), ইমামপুর ইউপি চেয়ারম্যান মন্সুর আহম্মেদ জিন্নাহ (৪৮), বালুয়াকান্দি ইউপির চেয়ারম্যান শহীদুজ্জানান জুয়েল (৪৫) ও গজারিয়া ইউএনও অফিসের কর্মচারী (৫৪)। উপজেলা নির্বাহী অফিসার হাসান সাদী বলেন, করোনা শনাক্তগণ আইসোলেশনে রয়েছেন। এ দিকে
জেলায় মোট শনাক্ত ৩৩১ জনের মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলায়ই ১৩৭ জন, এরপরে সিরাজদিখান উপজেলায় ৫৪ জন। এছাড়া শ্রীনগর উপজেলায় ৪১ জন, লৌহজং উপজেলায় ৩৭ জন, গজারিয়া উপজেলায় ৩৪ জন এবং টঙ্গীবাড়ি উপজেলায় ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা জয় করা ৩৪ জনের মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলায় ৮, সিরাজদিখান উপজেলায় ১২, শ্রীনগর উপজেলায় ৮, টঙ্গীবাড়ি উপজেলায় ৪ এবং গজারিয়া উপজেলায় ২ জন রয়েছেন। মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের দেয়া তথ্য মোতাবেক এই রিপোর্ট তৈরী হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন