ঢাকা   ০১:২৭:১৯ পিএম, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আতিক রহমানের কবিতা :” বর্তমান উপলব্ধি “

Reporter Name
  • Update Time : Monday, March 23, 2020,
  • 376 Time View

২৩ মার্চ ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, স্টাফ রিপোর্টার : আতিক রহমান’র

ফেসবুক ওয়াল থেকে নেওয়া :

সামান্য ভাইরাস -পৃথিবীতে দেখো আজ
এলোমেলো করে দিলো স্বাভাবিক গতি
থেমে গেল যেনো সব, জীবনের কলরব
যা হবার হচ্ছে যে ক্ষতি!
তবু যদি হয় হুশ-নরাধম হে মানুষ
বুজলে তো মানুষের ক্ষমতাটা ‘এক দু’তিন’
আজ সব শক্তি যে অসহায় লীন।
নামেতে মানুষ তুমি —–ক্ষমতা আসীন
সব নেতা দূর্বল–নেই করো সুর-বল
অথর্ব-অসহায় সামান্য জীবানুর কাছে!
পরমাণু বোমা আরো মিসাইল কতো কিনা আছে!
কোথায় হে বলবান,দেশ করে খান খান-
অসহায় মানুষের কেড়ে নাও জান!!
**
আজ তোর অস্ত্র কী–বড় বিবস্র কী?
তোরা নাকি বিশ্বের বড় পালোয়ান–
সামান্য জীবাণুর নে-না দেখি জান!
সব চোখ ছলো ছলো
আসলে প্রমাণ হলো-
মানুষের ক্ষমতাটা খুব বেশি দূর নয়:
ধর্মেও কর্মেতে এক হও হে মানুষ-পূণ্যয়।
সকল ক্ষমতা তার এই বসুধাটা যার
তওবায় তার কাছে হয়ে যাও নত–
চলি যেনো আজ থেকে কোরআনও হাদীসের মতো।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি