• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নোবিপ্রবি অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মেঘনার মুগার চরে মাদকবিরোধী র‍্যালি শিক্ষার্থী লাঞ্ছনার অভিযোগে যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ নগরকান্দায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে ফেক আইডিতে অপপ্রচারের অভিযোগ উখিয়ায় বিজিবির অভিযানে ২ লাখ ইয়াবা উদ্ধার, চোরাকারবারি জয়নাল অধরা ফরিদপুরে ৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, আদালতে এক বছরের কারাদণ্ড কোদালিয়া শহীদনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা শামীম মুন্সীর অ্যাটর্নি জেনারেলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ পাঁচবিবিতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে নোবিপ্রবি ছাত্রদলের দোয়া ও মিলাদ

গজারিয়ায় বালুয়াকান্দী ইউনিয়নের ১ হাজার পরিবারকে ঈদ উপহার দিলেন- আ ক ম মোজাম্মেল হক।

নিজস্ব সংবাদ দাতা / ১৮২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২০

২০ মে,২০২০, বিন্দুবাংলা টিভি. কম, এম ডি ওসমান, গজারিয়া
: গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নে ১ হাজার নিম্নআয়ের পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আ ক ম মোজাম্মেল হক। ২০ মে বুধবার বেলা ১২ টায় বালুয়াকান্দি গ্রামে তার নিজ বাড়ীথেকে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাউল, ডাল, পেঁয়াজ তৈল,চিনি সেমাসহ নানান খাদ্যদ্রব্য।
ঈদ উপহার বিতরন কালে উপস্থিত ছিলেন, বিএনপি’র কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, গজারিয়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো: ইছহাক আলী চেয়ারম্যান, উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক মকবুল আহমেদ রতন, গজারিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মহাদি ইসলাম বাবু, মো: বিল্লাল হোসেন,হাফেজ মোঃ বজলুর রহমান, মো: তামান দর্জি, মো: ফুয়াদ মেধা, বাবুসহ বি এন পির বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আ ক ম মোজাম্মেল হক বলেন,সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বালুয়াকান্দি গ্রামে করোনা ভাইরাসের কারণে লকডাউনে থাকা নিম্নআয়ের মানুষের মাঝে এসব ঈদ উপশম বিতরণ করা হয়েছে,।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন