• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নোবিপ্রবি অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মেঘনার মুগার চরে মাদকবিরোধী র‍্যালি শিক্ষার্থী লাঞ্ছনার অভিযোগে যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ নগরকান্দায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে ফেক আইডিতে অপপ্রচারের অভিযোগ উখিয়ায় বিজিবির অভিযানে ২ লাখ ইয়াবা উদ্ধার, চোরাকারবারি জয়নাল অধরা ফরিদপুরে ৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, আদালতে এক বছরের কারাদণ্ড কোদালিয়া শহীদনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা শামীম মুন্সীর অ্যাটর্নি জেনারেলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ পাঁচবিবিতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে নোবিপ্রবি ছাত্রদলের দোয়া ও মিলাদ

রাণীশংকৈল উপজেলা বে-সরকারী কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ শিক্ষকদের প্রেস ব্রিফিং: মানবেতর জীবনযাপন করছে শিক্ষকরা

নিজস্ব সংবাদ দাতা / ২১৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২০

২০ মে,২০২০, বিন্দুবাংলা টিভি. কম,

মোঃ আকতারুল ইসলান আক্তার,
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :চলমান Covid19 পরিস্থিতে বে-সামাল দেশের শিক্ষাখাত।
দীর্ঘ (০২)দুই মাসেরও অধিক সময় জুড়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো’র
সব ধরনের কার্যক্রম বন্ধ।
সরকারী ও বে-সরকারী শিক্ষক’রা বাড়িতে থেকেও বেতন-বোনাস নিয়ে করোনা’র সিচুয়েশনেও অনেকটা আয়েসে
জীবন-যাপন করলেও এমন পরিস্থিতে চরম বিপাকে ও দারিদ্রতার সকল স্তরকে হার মানিয়ে মানবেতর জীবন-যাপন করছে সারা দেশের ন্যায় ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলা’র প্রায় ৩৪ টি প্রাইভেট/কিন্ডারগার্টেন স্কুলের সাত শতাধিক শিক্ষক-কর্মচারী।
সামান্য বেতন এ চাকুরী করা এ নিরীহ শিক্ষকদের পাশে যেন আজ কেউ নেই।
মানুষ গড়ার কারিগর এ ক্ষুদ্র শিক্ষকের দিনাতিপাত,সংসার-পরিবার কেমনে চলে এই খবর নেয়ার
নেই মন্ত্রী,নেই এমপি,নেই প্রশাসন বা বিত্তবান কারো ভূমিকা।
অদ্য ২০ মে-২০২০খ্রী. রাণীশংকৈল উপজেলার কিন্ডারগার্টেন ও প্রাইভেট স্কুল সমূহের অধ্যক্ষ,প্রধান শিক্ষক সহ শতাধিক শিক্ষক সাংবাদিকদের জানান তাদের এ আকুতি।
রাণীশংকৈল উপজেলা বে-সরকারী স্কুল সমিতি’র সভাপতি
ও উপজেলার খ্যাতিমান অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কালাম আজাদ, সদস্য সচিব এম সহিদুর রহমান সহ সকল প্রতিষ্ঠান প্রধান গণ সহ শতাধিক শিক্ষক তাদের অব্যক্ত ও নিদারুণ কস্টে দিনযাপনের বর্ণনা বক্তব্যে তুলে ধরেন।
এ সময় বক্তব্য রাখেন সমিতি’র অন্যতম নির্বাহী সদস্য ও
অধ্যক্ষ তালুকদার শাহজালাল জুয়েল,মুহা.নাজমুল হাসান,মাও.আমিরুল ইসলাম, এম খাদেমুল ইসলাম
,কালীমোহন চন্দ্র রায়।
এ সময় বক্তারা বলেন বিদ্যুৎ বিল,আাইটি বিল,টিচার’স প্যামেন্ট অব্যাহত ঘাটতির বিরাট অংশ রোধে
সরকারী প্রণোদনার একটি ক্ষুদ্র অংশ বে-সরকারী
শিক্ষাখাতে দেয়া না হলে ভেংগে পড়বে দেশব্যাপী (৫০,০০০) পঞ্চাশ হাজার কিন্ডারগার্টেন স্কুলের দশ লক্ষ শিক্ষক ও ১ কোটি মেধাবী শিক্ষার্থী।
পাশাপাশি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টিউশন ফি প্রদানে সামর্থ্যবান অভিভাবকগণ সাহায্যের হাত বাড়ালে
একটু হলেও সহায়ক হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন