• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নোবিপ্রবি অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মেঘনার মুগার চরে মাদকবিরোধী র‍্যালি শিক্ষার্থী লাঞ্ছনার অভিযোগে যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ নগরকান্দায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে ফেক আইডিতে অপপ্রচারের অভিযোগ উখিয়ায় বিজিবির অভিযানে ২ লাখ ইয়াবা উদ্ধার, চোরাকারবারি জয়নাল অধরা ফরিদপুরে ৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, আদালতে এক বছরের কারাদণ্ড কোদালিয়া শহীদনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা শামীম মুন্সীর অ্যাটর্নি জেনারেলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ পাঁচবিবিতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে নোবিপ্রবি ছাত্রদলের দোয়া ও মিলাদ

তিতাসে আওয়ামী লীগ নেতাকে জবাই করে হত্যা

নিজস্ব সংবাদ দাতা / ১৭৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২০

২৫ মে,২০২০, বিন্দুবাংলা টিভি. কম, আলমগীর সরকার :
কুমিল্লা তিতাস উপজেলা ২ নং জগতপুর ইউনিয়নের আওয়ামী লীগের ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ নবীর হোসেন কে এলোপাতাড়ি ছুরিকাঘাতে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে রবিবার রাত,৭টায় তিতাস উপজেলার ভূইয়ার বাজার সংলগ্ন কৈয়ার পাড় এলাকায়।

নবীর হোসেন ছিলেন জগতপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের কৈয়ারপাড় গ্রামের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভূইয়ার বাজার কমিটির সভাপতি।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

নিহতের ছেলে রাসেল জানায়, রোববার ইফতারের পর স্থানীয় ভূইয়ার বাজার থেকে বাড়িতে যাচ্ছিলেন তার বাবা। পথেই এ ঘটনা ঘটে। রাসেলের সন্দেহ, ডাকাতির অভিযোগে গ্রেফতার হওয়া তার চাচাতো ভাই আউয়াল জামিনে মুক্তি পেয়ে সহযোগিদের নিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

গ্রামের বাসিন্দা মো. মহসিনেরও সন্দেহ আউয়ালকে নিয়ে। তিনি জানান, আমি মসজিদে এতেকাফে ছিলাম। আউয়াল আমাকেও ডাকাডাকি করে। নবীনের সঙ্গে মেরে ফেলার হুমকি দেয়। এখনও আউয়ালের দুই ভাই সৌদি আরব থেকে ফোন করে হুমকি দিয়ে যাচ্ছে।

তিতাস থানার ওসি সৈয়দ আহসানুল ইসলাম বলেন, নবীর হোসেনকে হত্যার ঘটনায় সন্দেহভাজনদের নাম উল্লেখ করে হত্যা মামলা হয়েছে। আসামীদের দ্রুত গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। মাঠে একাধিক টিম কাজ করছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন