• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

সবকিছু চালুর সিদ্ধান্ত আত্মহননের শামিল: ড্যাব

নিজস্ব সংবাদ দাতা / ১৯৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২০

৩০ মে,২০২০, বিন্দুবাংলা টিভি. কম, স্টাফ রিপোর্টার :

করোনা ভাইরাস প্রতিরোধে সরকার কর্তৃক লকডাউন শিথিল করে সাধারণ ছুটির সময় বৃদ্ধি না করে সবকিছু চালুর সিদ্ধান্ত আত্মহননের শামিল বলে অভিহিত করেছে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও মহাসচিব ডা. মাে. আব্দুস সালাম সরকারের কর্মকান্ডের সমালােচনা করে বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জাতিসংঘ, দেশি-বিদেশি কোভিড সংশ্লিষ্টতা গবেষণাকর্মী এবং বিশ্লেষকরা যখন বাংলাদেশের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণপূর্বক কঠোর লকডাউন তথা প্রয়ােজনে কারফিউ জারির পরামর্শ দিচ্ছেন তখন সরকার সবকিছু চালু করার ঘােষণা দিয়েছে- যা আত্মহননের শামিল। তারা আশঙ্কা প্রকাশ করেন, সরকারের এই হঠকারী ও অবিমৃষ্যকারী সিদ্ধান্ত বাংলাদেশে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করবে। সীমিত সম্পদ ও ভংগুর স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে সমাগত ভয়াবহতা মােকাবিলা করা সম্ভব নয়।

নেতৃদ্বয় বলেন, বিশ্ব মহামারি করােনার করাল থাবা বাংলাদেশকে আক্রমণ করার পর থেকেই পেশাজীবী সংগঠন হিসেবে ডক্টরস এসোসিয়েশন (ড্যাব) সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রতিটি পদক্ষেপে সচেতন করার চেষ্টা করেছে। সংগঠনটি গঠনমূলক সমালােচনার মাধ্যমে কোভিড মােকাবিলায় সরকারকে সঠিক পথে রাখার চেষ্টা করে যাচ্ছে। কিন্তু সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে সমন্বয়হীনতার প্রেক্ষিতে বাংলাদেশ কোভিড মােকাবিলায় ধারাবাহিক ব্যর্থতা প্রদর্শন করেছে ।

বিবৃতিতে বলা হয়- গত ২৮শে মে সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে কার্যত সারাদেশে স্বাভাবিক কার্যক্রম চালু করার ঘোষণা দিয়েছে।

অথচ প্রতিদিন বাংলাদেশের প্রেক্ষাপটে রেকর্ডসংখ্যক রােগী সনাক্ত হচ্ছে এবং মারা যাচ্ছে। এরপরও লকডাউন শিথিলে সরকারের প্রজ্ঞাপন জারির প্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করে ড্যাবের নেতৃবৃন্দ দেশ ও মানুষ বাঁচাতে অনতিবিলম্বে সরকারের এই সিদ্ধান্ত পূর্নবিবেচনার আহ্বান জানান। নতুবা উদ্ভূত পরিস্থিতির দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন