• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৪ পরীক্ষার্থী মেঘনায় ভোরে আঞ্চলিক সড়কে নারীর মরদেহ উদ্ধার বালতি দিয়ে মেপে জিআর চাল বিতরণে প্রশ্ন উঠেছে মেঘনায় চায়ের দোকানে গাঁজা বিক্রি করা সেই রিপন কারাগারে মাদকের আগ্রাসনে নীরবতা ভাঙার এখনই শেষ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা :বাবুরহাট–মতলব বেড়ীবাঁধ–দাউদকান্দি সড়ক ১০.৩০ মিটার প্রশস্ত করার উদ্যোগ মেঘনার মুগার চর কে আলী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি মেঘনায় ডাকবাংলোর অধিগ্রহণকৃত জমি পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক পুলিশ প্রশাসনে বড় রদবদল, ২১ কর্মকর্তার বদলি-পদায়ন মেঘনা থানার হত্যা চেষ্টা মামলার আসামি আদালতে প্রেরণ

করোনা মোকাবিলায় বাংলাদেশকে বিনা সুদে ৬২২২ কোটি টাকা ঋণ দিলো আইএমএফ

নিজস্ব সংবাদ দাতা / ২২৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২০

৩০ মে,২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :
করোনাভাইরাস মহামারির ফলে উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের জন্য ৭৩২ মিলিয়ন ডলার বা ৬২২২ কোটি টাকা শূন্য সুদে ঋণ অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

আইএমএফ এক বিবৃতিতে বলেছে, বাংলাদেশ এই ঋণ দেশের জনগণের স্বাস্থ্য সুরক্ষাসহ সামাজিক নিরাপত্তা আরও জোরদার এবং অর্থনীতিকে সঠিক পথে রাখতে যে প্রণোদনা কর্মসূচি নিয়েছে তা বাস্তবায়নে ব্যয় করতে পারবে।

কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে পাওয়া এটাই বাংলাদেশের সবচেয়ে বড় ঋণ সহায়তা।

এর আগে, এডিবি ৫০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা দিয়েছে, যা ইতোমধ্যেই সরকারের কোষাগারে জমা হয়েছে।

আইএমএফ কখনো শর্তছাড়া কোনো দেশকে ঋণ দেয় না। তবে এই ঋণে কোনো শর্ত নেই।

আইএমএফ বিবৃতিতে বলেছে, কোভিড-১৯ পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারে রাজস্ব আদায় বাড়ানো, ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা, ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টিতে সংস্কার আনার চ্যালেঞ্জগুলো রয়েছে, যা বিনিয়োগ বাড়ানোর পূর্বশর্ত।

আইএমএফ বলেছে, এসব বিষয়ে বাংলাদেশ সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং সরকার বাস্তবায়নে কী করছে, তা ঘনিষ্ঠভাবে নজর রাখবে আইএমএফ।

আইএমএফ আরও বলেছে, বাংলাদেশের এই বিপদে আইএমএফ সরকারের পাশেই থাকবে এবং ভবিষ্যতে সহায়তা আরও বাড়ানো হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন