ঢাকা   ০৪:৪৪:৪০ এএম, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় চট্টগ্রাম বারের সাবেক সভাপতির মৃত্যু

Reporter Name
  • Update Time : Tuesday, June 2, 2020,
  • 326 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

২ জুন ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো. কবির চৌধুরী মারা গেছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সমপাদক এ এইচ এম জিয়াউদ্দিন তার মৃত্যুও বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, অসুস্থ হয়ে পড়লে গত ৩০ মে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় প্রবীণ এই আইনজীবি নেতাকে। সোমবার দিবাগত রাতে প্রকাশ করা পরীক্ষার ফলাফলে তার করোনা পজিটিভ ধরা পড়ে।

প্রবীণ আইনজীবী মো. কবির চৌধুরী আনোয়ারা উপজেলার বাসিন্দা। তার মৃত্যুতে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি