• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নগরকান্দা উপজেলা হবে মাদকমুক্ত মডেল উপজেলা করার অঙ্গীকার বাকেরগঞ্জে পরিচ্ছন্নতার বার্তা নিয়ে মাঠে ইউএনও, ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন যশোরে ১৮৫ বোতল অবৈধ মাদকদ্রব্যের সিরাপসহ গ্রেপ্তার ২ নগরকান্দা উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মাহাবুব শেখের ঘোষণা সুনামগঞ্জ সীমান্তে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, তাহিরপুর-মধ্যনগরে উত্তেজনা ২১ বছরেও নেই সেন্ট্রাল ড্রেনেজ, অল্প বৃষ্টিতেই ভেসে যায় নোবিপ্রবির সড়ক-মাঠ বাকেরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা নোবিপ্রবিতে ১১ বছরের অনিয়ম-দুর্নীতি তদন্তে ৭ সদস্যের কমিটি বিশ্বম্ভরপুরে ডিবির অভিযানে ভারতীয় ফুচকা ও কাভার্ডভ্যানসহ ৬৫ লাখ টাকার মালামাল জব্দ, আটক ২ মানুষের তৃষ্ণা নিবারণে ত্রিশালে আল-হক ফাউন্ডেশনের ৩টি সুপেয় পানির টিউবওয়েল স্থাপন

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব সংবাদ দাতা / ২৫৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২০

২ জুন ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, কুমিল্লা সংবাদদাতা :

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সোহরাওয়ার্দী ভূঁইয়া নামক এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের একাদশ আবর্তনের শিক্ষার্থী ছিলেন। বিভাগের একাধিক শিক্ষার্থী তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার সকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের গোলাপনগর গ্রামে নিজ বাড়িতে মেইন সুইচ অন রেখেই বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে নেয়া হয়, সেখানেই তাঁর মৃত্যু ঘটে।
নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আব্দুর রহমান বলেন ‘আমরা এই অপ্রত্যাশিত দুঃসংবাদে শোকাহত। তার পরিবারের সাথে যোগাযোগ করেছি। তার বাড়িতে আমরা যাবো।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী মোঃ কামালউদ্দিন বলেন, ‘আমি মাত্রই তার মৃত্যুর সংবাদ শুনেছি। মহামারীর এই সময়ে তাঁর মৃত্যুর সংবাদ আমাদের আরো বেশি শোকাহত করেছে। মহান আল্লাহ তাঁকে জান্নাত নসিব করুক।’


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন