• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

অতিরিক্ত পুলিশ সুপার হলেন ২১ কর্মকর্তা

নিজস্ব সংবাদ দাতা / ১৯০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২০

৯ জুন ২০২০ বিন্দুবাংলা টিভি. কম, নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার হয়েছেন ২১ জন কর্মকর্তা। মঙ্গলবার (৯ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- অপরাধ তদন্ত বিভাগের সহকারী পুলিশ সুপার আবুল ফজল মহম্মদ তারিক হোসেন খান, বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার সহকারী পুলিশ সুপার শাহাবুদ্দীন আহমদ, সিলেট মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার নুতান চাকমা, অপরাধ তদন্ত বিভাগের সহকারী পুলিশ সুপার আবু সাঈদ, এপিবিএন সদর দফতরের সহকারী পুলিশ সুপার তানভীর আহমদ, বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার সহকারী পুলিশ সুপার মো. ইউনুস আলী মিয়া, রংপুর মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার বেগম নাদিয়া জুঁই, সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার এফ, এম ফয়সাল, সহকারী পুলিশ কমিশনার নাজমুল হাসান ফিরোজ, সহকারী পুলিশ কমিশনার আহসানুজ্জামান, সহকারী পুলিশ কমিশনার মো. খায়রুল আমিন, র্যাবের সহকারী পুলিশ সুপার এ বি এম মুজাহিদুল ইসলাম

এছাড়াও পদোন্নতি পেয়েছেন- নোয়াখালীর চাটখিল সার্কেলের সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান, গাজীপুর মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার এ এইচ এম কামরুল ইসলাম, দিনাজপুর জেলার হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আখিউল ইসলাম, সিলেট মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম, নেত্রকোনার কেন্দুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান, কিশোরগঞ্জে করিমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহবুবুল হক সজীব, কুষ্টিয়ার মিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার বেগম ফারজানা শরীফ ও নরসিংদী রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. তারিক রহমান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন