• শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দেবিদ্বারে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, তিন ড্রেজার ও ১৫ শত ফুট পাইপ ধ্বংস মেঘনায় শিক্ষিকার বাসায় ১৩ লাখ টাকার স্বর্ণালংকার চুরি, যুবক কারাগারে মিমের মৃত্যুরহস্য: ডিজিটাল আলামতে মিলতে পারে সূত্র মেঘনায় এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৪ পরীক্ষার্থী মেঘনায় ভোরে আঞ্চলিক সড়কে নারীর মরদেহ উদ্ধার বালতি দিয়ে মেপে জিআর চাল বিতরণে প্রশ্ন উঠেছে মেঘনায় চায়ের দোকানে গাঁজা বিক্রি করা সেই রিপন কারাগারে মাদকের আগ্রাসনে নীরবতা ভাঙার এখনই শেষ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা :বাবুরহাট–মতলব বেড়ীবাঁধ–দাউদকান্দি সড়ক ১০.৩০ মিটার প্রশস্ত করার উদ্যোগ মেঘনার মুগার চর কে আলী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

এবার প্রবৃদ্ধি হবে ১.৬ শতাংশ, আগামী বছরে ১ শতাংশ: বিশ্বব্যাংকের পূর্বাভাস

নিজস্ব সংবাদ দাতা / ২৫০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২০

৯ জুন ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :
 
চলতি ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হ্রাস পাওয়ার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক।

গতকাল সোমবার রাতে বিশ্বব্যাংকের গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস ২০২০ প্রতিবেদনে বলা হয়েছে, কোভিড-১৯-সংশ্লিষ্ট কারণে শিল্প খাতের উৎপাদন ও রপ্তানি ব্যাহত হওয়ায় এবং রেমিটেন্স কমে যাওয়ায় চলতি অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি ১ দশমিক ৬ শতাংশে নেমে আসতে পারে। এ ছাড়া আগামী ২০২০-২১ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি আরো কমে ১ শতাংশে নেমে আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক।

বিশ্বব্যাংকের ওই প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাসের কারণে দেশের শিল্পপণ্য উৎপাদন ব্যাহত হয়েছে। এতে রপ্তানির পরিমাণ কমে গেছে। এ ছাড়া করোনাভাইরাসের প্রাদুর্ভাবেরকালে প্রবাসী আয়ও নিম্নগামী হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কোভিড-১৯ মহামারির কারণে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে পণ্য ভোগ ও উৎপাদন অত্যন্ত কমে গেছে এবং এ অঞ্চলের পর্যটন ও অন্যান্য শিল্প খাত চরম ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিশ্বব্যাংক জানিয়েছে, করোনায় লকডাউনের কারণে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও নেপালসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ব্যক্তিপর্যায়ের ভোগ খুব কম হয়েছে। করোনায় বাংলাদেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত পোশাকশিল্পে বিক্রি ও উৎপাদন ব্যাহত হয়েছে।

এ ছাড়া প্রতিবেদনে দক্ষিণ এশিয়ার দারিদ্র্য বাড়বে বলেও আশঙ্কা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন