• রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটির অনুমোদন মৌলভীবাজার থেকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রম্য: বিদ্যুৎহীন আলোর দেশে জুন ক্লোজিং

সবকিছু ঠিক থাকলে মানুষ হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরছে কেন: হাইকোর্ট

নিজস্ব সংবাদ দাতা / ২৪১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১০ জুন, ২০২০

১০ জুন ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

 
সারাদেশের হাসপাতালে আইসিইউ বেড ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, সবকিছু ঠিক থাকলে মানুষ হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরছে কেন?

বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার আদালতে জানান, স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে সবকিছুই মনিটরিং করা হচ্ছে।

তখন আদালত বলেন, যদি মনিটরিং করা হয় তাহলে মানুষ হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরছে কেন?

এরপর আদালত এ বিষয়ে আদেশের জন্য রোববার দিন ধার্য করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইয়াদিয়া জামান।

এর আগে ৭ জুন সারাদেশে আইসিইউর কেন্দ্রীয় মনিটরিং আছে কিনা তা জানতে চেয়েছিলেন আদালত।

এর আগে ৬ জুন করোনাকালীন সময়ের জন্য দেশের সকল প্রাইভেট হাসপাতালের আইসিইউসমূহকে সরকারকে অধিগ্রহণের নির্দেশনা দিতে রিট দায়ের করা হয়। রিটে করোনা মোকাবেলায় অনলাইনে সেন্ট্রাল বেড ব্যুরো চালুরও নির্দেশনা চাওয়া হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার ডা. আব্দুল আল মামুন এর পক্ষে আইনজীবী অ্যাডভোকেট ইয়াদিয়া জামান এ রিট দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন