• শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দেশকে এগিয়ে নিতে বিরোধী দলের আরও দায়িত্বশীল হওয়া জরুরি বিদায়ের ফুলে লেখা চার দশকের গল্প উপাসনালয়ে রাজনীতি: তৃণমূলের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বড় বাধা মেঘনায় মিশ্র নীতির রাজনীতিতে বদলাচ্ছে সমীকরণ “লাথি মেরে চেয়ার থেকে নামাবো ” স্বাস্থ্য কর্মকর্তাকে ইঙ্গিত করে ছাত্রঅধিকার নেতার ক্ষোভ প্রকাশ বেগ-আবেগ-যতির ভারসাম্যহীনতায় বদলে যাচ্ছে সমাজ সুযোগ-সুবিধার সংকট, নজরদারির অভাব ও সামাজিক অবক্ষয়ে ঝুঁকির মুখে ভবিষ্যৎ প্রজন্ম লুটের চরে দৃষ্টিনন্দন বাংলো বাড়ি, আলোচনায় সাবেক চেয়ারম্যান জিল্লু সরকার জিয়ার আদর্শে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের আহ্বান: ড.খন্দকার মারুফ হোসেন মেঘনায় ভাটেরচর-লুটের চর সড়ক এখন জনদুর্ভোগের প্রতীক

খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের সাক্ষাত

নিজস্ব সংবাদ দাতা / ১৯৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২০

১৩ জুন ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :
 
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় তিনি দেখা করতে যান। রাত ৮টা থেকে সোয়া এক ঘণ্টার এই সাক্ষাতে খালেদা জিয়ার শারীরিক খোঁজ খবর নেওয়ার পাশাপাশি দলের কার্যক্রম সম্পর্কে জানানো হয় বলে একটি সূত্র নিশ্চিত করেছে। 

তবে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি মির্জা ফখরুল। বিএনপি চেয়ারপারসনের সঙ্গে মহাসচিবের সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করে দলের একাধিক জ্যেষ্ঠ নেতা জানান, মির্জা ফখরুলকে ডেকেছিলেন খালেদা জিয়া।

খালেদা জিয়ার কারামুক্তির পর দলের মহাসচিবের এটা দ্বিতীয় সাক্ষাত। এরমধ্যে দুই দফায় দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সঙ্গে দেখা করেছিলেন তিনি।

গত ২৫ মার্চ নির্বাহী আদেশে ৬ মাস সাজা স্থগিত রেখে খালেদা জিয়াকে মুক্তি দেয় সরকার। মুক্তির পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে গুলশানের ভাড়া বাসায় ওঠেন সাবেক এই প্রধানমন্ত্রী। এরপর থেকে তিনি চিকিৎসকদের পরামর্শে বাসাতেই আছেন। ফিরোজার ফটকের নিরাপত্তাকর্মীরা জানান, বাসায় প্রবেশাধিকার কঠোরভাবে নিয়ন্ত্রিত। শুধুমাত্র চিকিৎসক টিমের সদস্য এবং কয়েকজন নিকটাত্মীয়ের প্রবেশাধিকার রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন