• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

কামরানকে মানুষ মনে রাখবে: রাষ্ট্রপতি

নিজস্ব সংবাদ দাতা / ১৭৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২০

১৫ জুন ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

:
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার (১৫ জুন) ভোর রাতে মারা গেছেন সিলেটের সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা বদর উদ্দিন আহমদ কামরান।

তার মৃত্যুতে ভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এক শোকবার্তায় তিনি বলেছেন, “প্রথম নির্বিাচিত মেয়র হিসবে সিলেটের উন্নয়নে বদর উদ্দিন আহমদ কামরান যে অবদান রেখেছেন সেজন্য মানুষ তাকে সবসময় মনে রাখবে। তার মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ নেতা হারাল।

রাষ্ট্রপতি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য কামরানের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৫ জুন) ভোর রাতে রাজধানীর সম্মিলিতি সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেন বদর উদ্দিন আহমদ কামরান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৯ বছর।

সিলেট সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র বদর উদ্দিন আহমদ কামরান দুই মেয়াদে মেয়র নির্বাচিত হয়ে ২০০৩ হতে ২০১৩ পর্যন্ত দায়িত্ব পালন করেন।

গত ৫ জুন ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে সাবেক মেয়র কামরানের করোনা শনাক্ত হয়। পরদিন ৬ জুন সকালে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয় তাকে।

বদরউদ্দিন আহমদ কামরান আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন