• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

সিনিয়র সচিবসহ সংসদ সচিবালয়ের ৬৭ জন কর্মকর্তা-কর্মচারি করোনায় আক্রান্ত

নিজস্ব সংবাদ দাতা / ১৭৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২০

১৫ জুন ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :
 

জাতীয় সংসদ সচিবালয়ের ৬৭ জন কর্মকর্তা-কর্মচারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা প্রত্যেকেই নিজ নিজ বাসায় আইসোলেশনে আছেন।

জাতীয় সংসদ সচিবালয় সুত্রে জানা যায়, গত ১০ জুন সংসদের বাজেট অধিবেশন শুরু হওয়ার আগে ৪৩ জন কর্মকর্তা-কর্মচারি আক্রান্ত ছিলেন। অধিবেশন শুরু হওয়ার পর আরও ২৪ জন আক্রান্ত হয়েছেন। প্রতিনিয়তই এই আক্রান্তের সংখ্যা বাড়ছে। রোববার (১৪ জুন) ৪ জন আক্রান্ত হয়েছেন। যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ওয়ারেস হোসেন, গণসংযোগ শাখার পরিচালক ও উপসচিব মো. তারিক মাহমুদ, টিভি প্রডিউসার মাসুম বিল্লাহ, কর্মকর্তা কামরুল ইসলাম, কর্মচারি নেতা আতর আলী প্রমুখ।

এ বিষয়ে জাতীয় সংসদ সচিবালয়ের মেডিক্যাল শাখার ডেন্টাল সার্জন ডা. তামিম বলেন, এ পর্যন্ত ৬৭ জনের মতো কর্মকর্তা-কর্মচারি আক্রান্ত রয়েছেন। তবে তাদের কারো অবস্থা গুরুতর নয়। তারা সুস্থ আছেন, আমরা প্রতিনিয়ত খোঁজ খবর নিচ্ছি। দুই একদিন পর পর সংসদ সচিবালয়ে করোনা টেস্ট করা হচ্ছে।

সংসদ সচিবালয়ের সুত্র থেকে আরও জানা যায়, অধিবেশন শুরুর আগে সংসদ সচিবালয়ের ৩০০ জন কর্মকর্তা-কর্মচারির একটি তালিকা করা হয়। পযায়ক্রমে এদের অফিস করার সিদ্ধান্ত হয়। এদের প্রত্যেকের করোনা ভাইরাস টেস্ট করার পর যাদের নেগেটিভ আসে তাদের নিয়ে এই তালিকা করা হয় । কিন্তু পরবর্তীতে তালিকার মধ্য থেকেও অনেকে করোনা আক্রান্ত হয়েছেন বলেও সুত্র জানায়।দেশ নিউজ


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন