ঢাকা   ০১:৪০:৫১ পিএম, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাসাইলে ফুফু শাশুড়ী ও শ্যালক কে কোপালেন জামাই।

Reporter Name
  • Update Time : Tuesday, June 16, 2020,
  • 199 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

১৬ জুন ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, সোহানুর রহমান সোহান : বাসাইল উপজেলায় ফুফু শাশুড়ী ও শ্যালক কে চাপাতি ও লাঠিসোঁটা দিয়ে গুরুতর আহত করেন। আহতরা হলেন কাউলজানী গ্রামের শাহীন মিয়ার সহধর্মিণী হেনা বেগম ও ছেলে এনামুল হক হাদী। গত রাত ৯ টার দিকে এ হানলা চালায়। এলাকাবাসী জানান আপন বড় ভাই ছানা মিয়ার মেয়ের জামাই সুমন খান এবং তার ছোট ভাই সবুজ খান মিলে চাপাতি সহ দেশীয় লাঠিসোঁটা দিয়ে পূর্বসত্রুতার জের ধরে ঘরে প্রবেশ করে সুমন খান, সবুজ খান,মিলে আসবাবপত্র ভাংচুর করে এবং হেনা বেগমকে চাপাতি দিয়ে কুপিয়ে ও হাদীকে পিটিয়ে মারাত্মক আহত করে। ঘটনার বিষয়ে বাসাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)হারুনর রশীদ জানায়,দুই পক্ষের মারামারির ঘটনায় আহত হেনা সদর হাসপাতালে ভর্তি আছে এবং পুরো বিষয়ে তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি