• শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় বরাদ্দ বৈষম্যে বাড়ছে নীরব রাজনৈতিক সংঘাত মেঘনায় সরকারি নার্সিং ইনস্টিটিউট চেয়ে ড. মোশাররফ হোসেনএমপির চিঠি সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা সরকারের দালালচক্রের ফাঁদে মধ্যপ্রাচ্যমুখী বাংলাদেশি নারী সংবেদনশীল তথ্য বিক্রির অভিযোগে সিআইডির জালে অ্যাপ ডেভেলপার প্রবাসীর কোটি টাকার স্বপ্ন ভাঙল ‘গোপন ডিভোর্সে’! মেঘনায় কিশোরীর আত্মহত্যা : স্থানীয় বিচার ও পুলিশিং দায়িত্বে অস্বচ্ছতার অভিযোগ পরিবারের মেঘনায় গাঁজাসহ যুবক গ্রেফতার, জেল হাজতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ মেঘনায় চুরি হওয়া ব্যাটারি উদ্ধার, গ্রেফতার দুই আসামীকে কোর্টে প্রেরণ

গজারিয়ায় স্ত্রীকে পিটিয়ে জখম করলো পাষন্ড স্বামী

নিজস্ব সংবাদ দাতা / ১৪৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২০

২০ জুন ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, এম ডি ওসমান, গজারিয়া :

মুন্সীগঞ্জের গজারিয়ায় দ্বিতীয় বিয়ের কারণ জানতে চেয়ে প্রতিবাদ জানালে প্রকাশ্যে প্রথম স্ত্রী পারুল বেগম কে রাস্তায় ফেলে তার পাষন্ড স্বামী ইয়াসিন মোল্লা প্রকাশ্যে পিটিয়ে জখম করেছে বলে খবর পাওয়া গেছে।

উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদী এলাকায়
গত ১৯ জুন (শুক্রবার) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।

আহত দুই সন্তানের জননী মোসা. পারুল বেগম জানান, উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদী গ্রামের মৃত হাফিজ মোল্লার ছেলে অটোরিকশা চালক মো. ইয়াসিন মোল্লার সাথে প্রায় ত্রিশ বছর আগে তার পারিবারিক ভাবে তার বিয়ে হয়।

কিন্তু গত প্রায় ৬ মাস আগে তার স্বামী ইয়াসিন মোল্লা
দ্বিতীয় বিয়ে করেছেন বলে তিনি শুনতে পায়। ওই সময় থেকে সে হোসেন্দী বাজারে একটি বাসা ভাড়া করে দ্বিতীয় স্ত্রী মেওয়া কে নিয়ে থাকা শুরু করেন এবং প্রথম পক্ষের স্ত্রীর পরিবারের খোঁজ খবর নেয়া বন্ধ করে দেয়। দ্বিতীয় বিয়ের কারণ জানতে চেয়ে প্রতিবাদ জানালে শুক্রবার সকালে জামালদী এলাকায় রাস্তায় ফেলে তার পাষন্ড স্বামী ইয়াসিন মোল্লা পিটিয়ে জখম করেছে পারুল বেগম কে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে আসে। অভিযুক্ত ইয়াসিন মোল্লার সাথে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন