ঢাকা   ০২:০৮:২৯ পিএম, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গজারিয়ায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

Reporter Name
  • Update Time : Monday, June 22, 2020,
  • 195 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

২২ জুন ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, এম ডি ওসমান,
গজারিয়া : ইয়াবাসহ ৩মাদক ব্যবসায়ী আটক
মুন্সীগঞ্জের গজারিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ (মাদক) ৩জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রবিবার রাত পৌনে ৮টা থেকে শুরু করে রাত ৯টার মধ্যে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৯২ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার ভবেরচর বাজার সংলগ্ন হারুন মিয়ার বাড়ির ভাড়াটিয়া আব্দুর রব মিয়ার ছেলে মাহফুজ মিয়া (২৯), ইমামপুর ইউনিয়নের মাথাভাঙ্গা এলাকার মৃত বাবুল মিয়ার ছেলে সুমন মিয়া (৩০) ও একই এলাকার জাফর মিয়ার ছেলে মো: হোসেন আলী (২৬)।
গজারিয়া থানার সহকারী উপপরিদর্শক মো: রফিকুল ইসলাম জানান, বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ ইকবাল হোসেন স্যারের নির্দেশে অভিযান চালিয়ে ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশ থেকে তালিকা ভূক্ত মাদক ব্যবসায়ী মাহ্ফুজসহ আরও দুই মাদক ব্যবসায়ী সুমন ও হোসেনকে আটক করা হয়। তাদের তিনজনকে ঘটনাস্থলেই তল্লাশি করে ৯২পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
গজারিয়া থানার ওসি ইকবাল হোসেন জানান মামলা হয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি