• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
যমুনায় দেশের বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা দিতে দায়িত্বে অবহেলায় শাস্তির নির্দেশ প্রধানমন্ত্রীর তিতাসে প্রশাসনে নেতৃত্বের শূন্যতা, ভোগান্তিতে সাধারণ মানুষ সাংবাদিকের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের বিকল্প নেই: নবজীবনের প্রকাশক-সম্পাদক নুরুন্নাহার স্থানীয় নির্বাচনেও দ্বৈত নাগরিকদের প্রার্থী করতে চায় না ইসি নয়াদিল্লিতে মিনিস্টার (প্রেস) পদে নিয়োগ পেলেন সাইদুর রহমান সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ফ্যামিলি কার্ডের উপকারভোগী নির্বাচনে স্বচ্ছতার নির্দেশ প্রধানমন্ত্রীর সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার, মোজাফফরের বিচার সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী টক্সিক মানসিকতার বিস্তার: সামাজিক সম্প্রীতির নীরব সংকট

সাতকানিয়ায় যুবলীগ কর্মী হত্যার আসামি বন্দুকযুদ্ধে নিহত

নিজস্ব সংবাদ দাতা / ২৮১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২০

২৭ জুন ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,ডেস্ক রিপোর্ট :

চট্টগ্রামের সাতকানিয়ায় যুবলীগকর্মী মোসাদ্দেক হত্যা মামলার প্রধান আসামি ও মাদক কারবারি আব্দুল হান্নান সোহেল পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

শুক্রবার দিবাগত রাত ২ টায় সাতকানিয়া উপজেলা সদরের দক্ষিণ রূপকানিয়া কুতুবদীঘির পাড় এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। সাতকানিয়া থানার ওসি সফিউল কবীর শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বন্দুকযুদ্ধের ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

ওসি জানান, নিহত সোহেল সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের বারদোনা আদর্শপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে। মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবলীগকর্মী মোসাদ্দেকুর রহমানকে গত ২২ জুন ছুরিকাঘাতে হত্যা করে সোহেল।

এ ঘটনায় আহত হয়ে তার ভাই ফয়সালুর রহমান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ঘটনার পর থেকে প্রধান অভিযুক্ত মাদক কারবারি সোহেলকে গ্রেপ্তারের দাবি জানিয়ে সাতকানিয়ায় নানা কর্মসূচি পালন করে আসছিলেন স্থানীয়রা।

ওসি সফিউল কবীর জানান, সোহেলকে গ্রেপ্তারের জন্য দক্ষিণ রূপকানিয়া কুতুবদীঘির পাড় এলাকায় গেলে সন্ত্রাসীরা গুলি চালায়। আত্নরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে সন্ত্রাসীরা পালিয়ে গেলে পুলিশ ঘটনাস্থলে সোহলের লাশ পড়ে থাকতে দেখে উদ্ধার করে।

তিনি বলেন, নিহত সোহেল বেশ কিছুদিন আগে ইয়াবাসহ গ্রেপ্তার হয়ে কারাগারে যান। ঈদের পর কারামুক্ত হয়ে সোহেল আবারও ইয়াবা বিক্রি শুরু করেন।

সাতাকানিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান নেজাম উদ্দিন জানান, ২২ জুন আসরের নামাজের পরে মোসাদ্দেক ও তার ছোট ভাই ফয়সালসহ মাদক নির্মূল কমিটির আরও কয়েকজন মিলে স্থানীয় মাদক ব্যবসায়ী ও ইয়াবা ডন সোহেলের কর্মকান্ডের প্রতিবাদ করেন। এসময় দু‘পক্ষের মধ্যে কথা কাটাকিাটি হয়। একপর্যায়ে সোহেল অতর্কিতভাবে মোসাদ্দেক ও ফয়সালকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে প্রথমে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। হাসপাতালে নেওয়া পথে মোসাদ্দেক মারা যান।
মানব জমিন


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন