• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

প্রধানমন্ত্রীর কাছে ইসলামী সমাজের ভিডিও বার্তা ও চিঠি প্রেরণ

নিজস্ব সংবাদ দাতা / ১৮০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২০

২৯ জুন ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাস থেকে বাঁচতে করনীয় বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে ভিডিও বার্তা ও বিশেষ চিঠি প্রেরণ করেছে ইসলামী সমাজ। আজ রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন শেষে ইসলামী সমাজের আমীর সৈয়দ হুমায়ূন কবীরের ভিডিও বার্তা ও বিশেষ চিঠি কেন্দ্রীয় নেতা মুহাম্মাদ ইয়াছিনের নেতৃত্বে ১২ সদস্য বিশিষ্ট প্রতিনিধি টিমের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেরণ করা হয়। প্রতিনিধি টিমে আরো ছিলেন- কেন্দ্রীয় নেতা মুহাম্মাদ ইউসুফ আলী, সোলায়মান কবীর, আমীর হোসাইন, আসাদুজ্জামান বুলবুল, আজমল হক, সেলিম মোল্লা, মুহাম্মদ আলী জিন্নাহ্, সাইফুল ইসলাম মিঠু, মুহাম্মাদ নুরুদ্দিন, আবু বকর সিদ্দিক, ইসমাঈল দাড়িয়া প্রমুখ।
মানববন্ধনে সৈয়দ হুমায়ূন কবীর বলেছেন, সমাজ ও রাষ্ট্র পরিচালনায় মানবরচিত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আল্লাহর সাথে কুফর ও শিরকে লিপ্ত হয়ে বিশ্বের মানুষ মানবতা নৈতিকতা বিরোধী অপরাধসহ বিভিন্নরকম পাপ কাজ করতে থাকার কারণেই আল্লাহ রাব্বুল আলামীন তাদেরকে সতর্ক করার উদ্যেশ্যে করোনা ভাইরাস নামক বিশেষ আযাব-গজব পাঠিয়েছেন। এটা মুলতঃ বিশ্ববাসীর জন্য কুফর এবং শিরক ত্যাগ করে ঈমান ও ইসলামের পথে ফিরে আসার জন্য বিশেষ সতর্কবার্তা।
তিনি আরো বলেন, করোনাভাইরাসের আক্রমনে দেশের মানুষ যখন বিপর্যস্ত তখন কিছু মানুষ সরকারের দেয়া ত্রাণসামগ্রী আত্মসাৎ করছে, যা খুবই দুঃখজনক। দুর্নীতির কারণে স্বাস্থ্যখাত আজ ভেঙ্গে পড়েছে। বিভিন্ন হাসপাতালে ঘুরে চিকিৎসা না পেয়ে মানুষ আজ রাস্তায় মৃত্যুবরণ করছে। মানবরচিত ব্যবস্থার ভিত্তিতে নেতৃত্বদানকারী নেতাদের নেতৃত্ব প্রতিষ্ঠিত থাকার কারণেই এইসব হচ্ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন