• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দেশকে এগিয়ে নিতে বিরোধী দলের আরও দায়িত্বশীল হওয়া জরুরি বিদায়ের ফুলে লেখা চার দশকের গল্প উপাসনালয়ে রাজনীতি: তৃণমূলের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বড় বাধা মেঘনায় মিশ্র নীতির রাজনীতিতে বদলাচ্ছে সমীকরণ “লাথি মেরে চেয়ার থেকে নামাবো ” স্বাস্থ্য কর্মকর্তাকে ইঙ্গিত করে ছাত্রঅধিকার নেতার ক্ষোভ প্রকাশ বেগ-আবেগ-যতির ভারসাম্যহীনতায় বদলে যাচ্ছে সমাজ সুযোগ-সুবিধার সংকট, নজরদারির অভাব ও সামাজিক অবক্ষয়ে ঝুঁকির মুখে ভবিষ্যৎ প্রজন্ম লুটের চরে দৃষ্টিনন্দন বাংলো বাড়ি, আলোচনায় সাবেক চেয়ারম্যান জিল্লু সরকার জিয়ার আদর্শে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের আহ্বান: ড.খন্দকার মারুফ হোসেন মেঘনায় ভাটেরচর-লুটের চর সড়ক এখন জনদুর্ভোগের প্রতীক

১৪ দলীয় জোটের মুখপাত্রের দায়িত্ব পেলেন আমু

নিজস্ব সংবাদ দাতা / ১৭৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২০

ঢাকা, বুধবার, ০৮ জুলাই ২০২০ (স্টাফ রিপোর্টার): ১৪ দলের মুখপাত্রের দায়িত্ব পেয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। বুধবার (৮ জুলাই) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানান। অনলাইন ব্রিফিংয়ে তিনি জানান, ১৪ দলের শরীক নেতাদের সম্মতিক্রমে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমির হোসেন আমুকে এ দায়িত্ব দেন। আমু তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও প্রজ্ঞা দিয়ে এ দায়িত্ব পালনে যথাযথ ভূমিকা পালন করবেন বলে শেখ হাসিনা আশাবাদ ব্যক্ত করেছেন বলে ওবায়দুল কাদের উল্লেখ করেন।

গত ১৩ জুন করোনাভাইরাসে আক্রান্তের পর ব্রেইন স্ট্রোক করে আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম মারা যান। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির আগ পর্যন্ত জোটের মুখপাত্র হিসেবে তিনিই ১৪ দলের বৈঠক আয়োজনসহ বক্তৃতা-বিবৃতি দিয়ে আসছিলেন। তবে নাসিমের মৃত্যুর পর জোটের মুখপাত্রের জায়গাটি এতদিন ফাঁকাই ছিলো।

বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের আমলে ২০০৫ সালের ১৫ জুলাই তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগের নেতৃত্বে ২৩ দফার ভিত্তিতে বাম প্রগতিশীল জোট ১১ দল, আওয়ামী লীগ, জাসদ ও ন্যাপ মিলে ১৪ দলীয় জোটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এর আগে থেকে রাজপথে জোট সরকারবিরোধী যুগপৎ আন্দোলনে সক্রিয় ছিল এসব দল। শুরুতে এই জোটের সমন্বয়ক ছিলেন আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক প্রয়াত আব্দুল জলিল। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতায় এলে ১৪ দলের সমন্বয়কের দায়িত্ব পান দলটির প্রবীণ নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরী। তিনি কয়েকটি বৈঠকও করেন। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে মুখপাত্রের দায়িত্ব পান মোহাম্মদ নাসিম।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন