• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অশুভ দৃষ্টিভঙ্গি সত্যকে কখনো পরাজিত করতে পারে না রায়পুরে নৃশংস হত্যাকাণ্ড: হোমনায় পাশাপাশি চার কবরে ঘুমালো নিঃশেষ হওয়া পরিবারটি জাতীয় যাকাত সংগ্রহে শীর্ষে ডিসি ফরিদা খানম ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

ইসলামপুরে নৌকা ডুবিতে কিশোরী নিহত , নিখোঁজ এক

নিজস্ব সংবাদ দাতা / ১৭১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০

১৪ জুলাই ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,
শহিদুল ইসলাম কাজল, জামালপুর : জামালপুরের ইসলামপুর বরযাত্রী নিয়ে নৌকাডুবিতে বিদ্যুৎ নামে (১৬) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে।
নিহত বিদ্যুৎ চিনাডুলী ইউনিয়নের পূর্ব বামনা গ্রামের ফলঠু মিয়া কন্যা বলে জানাগেছে। এ ঘটনায় একই গ্রামের আব্দুল হকের কন্যা আলভী (১৪) নিখোঁজ রয়েছে। এলাকাবাসী জানাযায়, চিনাডুলী ইউনিয়নের পূর্ব বামনা গ্রামের বুধু মিয়ার ছেলে আলমগীরের বিয়ের অনুষ্ঠান ছিলো মেলান্দহ উপজেলার খাসিমারা গ্রামে। বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ী ফেরার পথে ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের ডেবরাইপ্যাচ এলাকায় যমুনার শাখা নদী আগারী ব্রীজের নিচে সোমবার রাত আনুমানিক আটটার দিকে এ নৌকাডুবির ঘটনা ঘটে।
বরযাত্রীদের মধ্যে অন্যরা বেঁচে গেলেও পানিতে ডুবে মারা যায় বিদ্যুৎ। পানির তোড়ে ভেসে যায় আলভী। এছাড়াও উদ্ধার দুই শিশু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল আলভীকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন