ঢাকা   ১০:৫৯:৪৮ এএম, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হলেন শাহীন ইকবাল

Reporter Name
  • Update Time : Sunday, July 19, 2020,
  • 224 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

১৯ জুলাই ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট

                বাংলাদেশ নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ শাহীন ইকবালকে ভাইস অ্যাডমিরাল হিসেবে পদোন্নতি দিয়ে নৌবাহিনী প্রধানের দায়িত্ব দিয়েছে সরকার। আগামী ২৫ জুলাই থেকে তিন বছরের জন্য তার এ নিয়োগ কার্যকর হবে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় এর ১৮ জুলাই শনিবার জারিকৃত এক প্রজ্ঞাপনে উপরোক্ত তথ্য জানিয়েছে। গত সাত মাস ধরে সহকারী নৌ প্রধান (অপারেশন্স) হিসেবে দায়িত্ব পালন করেছে শাহীন ইকবাল। তিনি নৌবাহিনী প্রধান পদে অ্যাডমিরাল আবু মোজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরীর স্থলাভিষিক্ত হচ্ছেন।

আবু মোজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরী ২৫ জুলাই চাকরির মেয়াদ পূর্ণ করে অবসর প্রস্তুতি ছুটিতে (এলপিআর) যাচ্ছেন।আলাদা এক আদেশে এ তথ্য জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি