ঢাকা   ০৯:৩২:০৪ পিএম, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিনকে সাময়িক অব্যাহতি, আব্দুল অদুদ মুন্সিকে আহবায়ক

Reporter Name
  • Update Time : Tuesday, October 20, 2026,
  • 3 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজউদ্দিন লন্ডনীকে পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। বিভিন্ন কমিটিতে পদ-পদবি দেওয়ার নামে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২০ অক্টোবর) কুমিল্লা উত্তর জেলা বিএনপির পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়।
কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আবুল হাশেম স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, বিএনপির বিভিন্ন কমিটিতে পদ-পদবি দেওয়ার নামে রমিজউদ্দিন লন্ডনীর বিরুদ্ধে আর্থিক সুবিধা নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন মাধ্যমে তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রকাশিত হওয়ায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

চিঠিতে আরও বলা হয়, সাময়িক অব্যাহতিকালীন মেঘনা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আবদুল অদুদ মুন্সীকে আহ্বায়কের দায়িত্ব পালনের জন্য অনুরোধ করা হয়েছে।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) জারি করা চিঠিতে বিষয়টি উল্লেখ করে সংশ্লিষ্ট দলীয় নেতাদের অবহিত করা হয়েছে। চিঠির অনুলিপি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেনের কাছে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি