ঢাকা   ০৫:৩১:২৬ পিএম, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

ক্ষতিগ্রস্তদের মাঝে সাংসদ ফারুকের ঢেউটিন বিতরন

Reporter Name
  • Update Time : Monday, July 27, 2020,
  • 196 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

২৭ জুলাই ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,

অলিউল্লাহ (রাজশাহী)ঃ আজ রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলায় প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরন করা হয়।উপজেলার ত্রাণ তহবিল থেকে এই ঢেউটিন বিতরণ করা হয় বলে জানা যায়।

গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার জনাব আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় সাংসদ (গোদাগাড়ী- তানোর) এমপি আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলম,মহিলা ভাইস- চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি,গোদাগাড়ী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,যুবলীগ নেতা গোলাম কাওসার মাসুম সহ আরও অনেকে।

এসময় গোদাগাড়ী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর নতুন ভবনও উদ্বোধন করেন এমপি আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।

সাংসদ ফারুক বলেন, আমরা দূর্যোগকালীন সময়ে অসহায় দুস্থ মানুষের পাশে থেকে জননেত্রী শেখ হাসিনার সব ধরনের সহায়তা পৌছে দিতে চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি