• শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দেশকে এগিয়ে নিতে বিরোধী দলের আরও দায়িত্বশীল হওয়া জরুরি বিদায়ের ফুলে লেখা চার দশকের গল্প উপাসনালয়ে রাজনীতি: তৃণমূলের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বড় বাধা মেঘনায় মিশ্র নীতির রাজনীতিতে বদলাচ্ছে সমীকরণ “লাথি মেরে চেয়ার থেকে নামাবো ” স্বাস্থ্য কর্মকর্তাকে ইঙ্গিত করে ছাত্রঅধিকার নেতার ক্ষোভ প্রকাশ বেগ-আবেগ-যতির ভারসাম্যহীনতায় বদলে যাচ্ছে সমাজ সুযোগ-সুবিধার সংকট, নজরদারির অভাব ও সামাজিক অবক্ষয়ে ঝুঁকির মুখে ভবিষ্যৎ প্রজন্ম লুটের চরে দৃষ্টিনন্দন বাংলো বাড়ি, আলোচনায় সাবেক চেয়ারম্যান জিল্লু সরকার জিয়ার আদর্শে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের আহ্বান: ড.খন্দকার মারুফ হোসেন মেঘনায় ভাটেরচর-লুটের চর সড়ক এখন জনদুর্ভোগের প্রতীক

বাবুর জানাজায় অঝোরে কাঁদলেন ফখরুল

নিজস্ব সংবাদ দাতা / ১৯১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০

২৮ জুলাই ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর জানাজায় অঝোরে কাঁদলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাবেক এই ছাত্র নেতার জানাজায় অংশ নিয়ে পুরো বক্তৃতায় কাঁদলেন ফখরুল। এসময় তিনি এ শোক কাটিয়ে দলের সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, শফিউল বারী বাবুর জানাজায় আমি অংশ নেব কখনো কল্পনা করতে পারিনি। গতকাল থেকে ছেলেটা কিছুটা অসুস্থ হয়ে গিয়েছিল। অসুস্থ হওয়ার পর থেকেই আমরা ছুটে গিয়েছি হাসপাতালে। সবাই খোঁজখবর নিচ্ছি। তার পরিবারকে সান্ত্বনা দিয়েছি। অনেক চেষ্টা করেছি বাবুকে বাঁচানোর জন্য।

পারলাম না।

তিনি বলেন, বাবু শুধু স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিল না। সে ছিল বিএনপির প্রাণ। দলের অসংখ্য নেতাকর্মী তার হাতে তৈরি হয়েছে। বিএনপিতে এমন বুদ্ধিমান, পড়াশোনা জানা, ত্যাগী নেতা খুব কমই আছে। বাবু চলে যাওয়ায় আমরা একটা অমূল্য সম্পদকে হারালাম। রাজনীতিতে বাবু কখনো পেছন ফিরে তাকাই নাই। সকল আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে।

বিএনপি মহাসচিব আরো বলেন, সে যে আমাদের কাছ থেকে এতো তাড়াতাড়ি চলে যাবে সেটা আমরা কল্পনাও করতে পারিনি। এমন একটা সময় চলে গেল যখন করোনা ভাইরাসের কারণে সারা বিশ্বে আজ তছনছ হয়ে গেছে। তার মধ্যে এই ফ্যাসিবাদী যাঁতাকলে পড়ে বাংলাদেশের মানুষ আজ মুক্তির পথ খুঁজছে। এই মুক্তির সংগ্রামে অন্যতম নায়ক ছিল শফিউল বারী বাবু। আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। আর সবার প্রতি আমার একটাই অনুরোধ থাকবে সবাই আপনারা বাবুর পরিবারের প্রতি খেয়াল রাখবেন। তার ছোট্ট ছোট্ট শিশুগুলো যেন মানুষের মতো মানুষ হতে পারে সবাই এই দায়িত্বটা নিবেন। বাবু করোনায় মারা যায়নি। বাবু ফুসফুসের সমস্যার কারণে হঠাৎ করে চলে গেছে।

আজ সকাল দশটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শফিউল বারী বাবুর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিএনপি মহাসচিব ছাড়া অংশ নেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি নেতা আব্দুস সালাম আজাদ, আজিজুল বারী হেলাল আমিনুল ইসলাম, মোস্তাফিজুর রহমান বাবুলসহ বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদলসহ অসংখ্য নেতাকর্মী।

মতামত দিন


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন