• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সাতক্ষীরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী মিছিল-সমাবেশ, কঠোর ব্যবস্থার দাবি সরফভাটায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ সংসদীয় কমিটির সভাপতি হওয়ায় এমপি মিলনকে যুবদলের অভিনন্দন টানা বর্ষণে বিপর্যস্ত চট্টগ্রাম, ক্ষতিগ্রস্ত ১৪ হাজার বসতঘর ও ১৯৬ কিমি সড়ক শতাধিক কোমলমতি শিক্ষার্থীর জীবনের ঝুঁকি! নওগাঁর রাতোয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় যেন এক ‘মরণফাঁদ’ ভোলায় বিএনপি বাজারে আগুন, পুড়ে ছাই দুই দোকান নিষিদ্ধ চায়না দুয়ারী জালের উপকরণ পরিবহনের অভিযোগে ভাঙ্গুড়ায় মোবাইল কোর্ট, জরিমানা সুন্দরবনে ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ চট্টগ্রামে ডিডিএন কার্যালয়ে হামলার ঘটনায় সরকারের হস্তক্ষেপ চায় আইএসপিএবি স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে অসহায় দুস্থদের মাঝে রাতের খাবার বিতরণ

করোনায় বিএনপির সাবেক সাংসদ আলমগীরের মৃত্যু

নিজস্ব সংবাদ দাতা / ২৪৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০

৪ আগষ্ট ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,

রবিউল তালুকদার মিলন,
কুমিল্লা প্রতিনিধি,কুমিল্লা।। করোনাভাইরাসে রোগে আক্রান্ত হয়ে বিএনপিদলীয় সাবেক সাংসদ, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এ টি এম আলমগীর হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (৩ আগস্ট) রাত ৯টার দিকে ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তাঁর ছোট ভাই কামাল হোসেন বুলু এ তথ্য নিশ্চিত করেছেন। কামাল হোসেন বুলু জানান, এ টি এম আলমগীর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মুক্তিযোদ্ধা আলমগীর হোসেনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। রাতে এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। আজ মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টায় মনোহরগঞ্জের ঝলমে নিজ বাড়িতে তাঁর জানাজা ও দাফন সম্পূর্ণ হয় বলে জানিয়েছেন কামাল হোসেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন