• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নাঙ্গলমোড়া শামসুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন লায়ন সালাউদ্দিন আলী মেঘনায় ইউনিয়ন বিএনপি নিয়ে সিদ্ধান্ত প্রকাশ না হলে বাড়বে তৃণমূল বিভক্তি অস্ত্র-মাদক উদ্ধারে সারাদেশে প্রথম কুমিল্লা পুলিশ দুই মাসে দাউদকান্দি থানার সাফল্যে গ্রেপ্তার ২৮৬ তৃণমূলে বুদ্ধিবৃত্তিক আন্দোলন জোরদার হোক কুমিল্লা সার্কিট হাউসের সব কক্ষ পরিচ্ছন্নতায় প্রশাসনের জরুরি উদ্যোগ মেঘনায় মাদক সেবন ও শান্তিভঙ্গের দায়ে যুবকের কারাদণ্ড বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বখতিয়ারুল ইসলাম বাচ্ছুর শুভেচ্ছা ৪৯ বছরে বিএনপি গণতন্ত্রকামী জনগণই বিএনপির রাজনৈতিক শক্তির উৎস: তারেক রহমান

৭৬ পা রাখলেন খালেদা জিয়া

নিজস্ব সংবাদ দাতা / ২১৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২০

১৫ আগষ্ট ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৭৬ বছরে পা দিলেন। আজ শনিবার তার ৭৫তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে তার আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল করেছে বিএনপি।

১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে গত চার বছর ধরে বিএনপি দোয়া মাহফিলের আয়োজন করে আসছে। এবার জন্মদিন পালন করলেও মিলাদ মাহফিলের ব্যানারে তার কোনো উল্লেখ ছিল না।

সরকারের নির্বাহী আদেশে ৬ মাসের জন্য মুক্ত হয়ে বর্তমানে অসুস্থ অবস্থায় খালেদা জিয়া গুলশানে নিজের ভাড়া করা বাসা ‘ফিরোজায়থ আছেন।

সেখানে ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি চিকিৎসা নিচ্ছেন। নেতাকর্মীদের তার সঙ্গে দেখা করার সুযোগ নেই।

বিএনপির ওয়েবসাইটের ভাষ্য অনুযায়ী, ১৯৪৫ সালের ১৫ অগাস্ট দিনাজপুরে খালেদা জিয়ার জন্ম।

বাংলাপিডিয়াসহ খালেদা জিয়ার জীবনীর উপর রচিত কয়েকটি গ্রন্থে তার জন্ম বছর ১৯৪৫ সালের ১৫ আগস্ট দেখানো হয়েছে।

জাতীয় শোক দিবসে কেক কেটে খালেদা জিয়ার জন্মদিন পালনের বিষয়টি নিয়ে বিতর্ক বেশ আগে থেকেই। তবে ২০১৬ সাল থেকে কেক কেটে খালেদা জিয়ার জন্মদিন পালন করা হয় না।

২০১৬ সালে গুলশানের হোলি আর্টিজানে জঙ্গি হামলা, বন্যাসহ বিভিন্ন কারণে এবং ২০১৭ সালে চিকিৎসার জন্য বিদেশে থাকায় ওই বছরগুলোতে কেক কেটে খালেদা জিয়ার জন্মদিন উদ্‌যাপন করেনি বিএনপি।

২০১৮ সালে ১৫ আগস্ট কোনো কর্মসূচি পালন করেনি বিএনপি। ২০১৯ সালের ১৬ আগস্ট দোয়া মাহফিলের আয়োজন করে।

১৯৯১ সালে ক্ষমতায় আসার পর ১৯৯৩ সাল থেকে খালেদা জিয়ার জন্মদিনটি জাঁকজমকপূর্ণভাবে উদ্‌যাপন করে আসছে বিএনপি।

২০১৫ সাল পর্যন্ত এটি হয়ে আসছিল। ওই সময়ে ১৪ আগস্ট দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেক কেটে জন্মদিন উদ্‌যাপন করতেন খালেদা জিয়া। দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও একই ধরনের কর্মসূচি পালন করত।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন