• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নাঙ্গলমোড়া শামসুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন লায়ন সালাউদ্দিন আলী মেঘনায় ইউনিয়ন বিএনপি নিয়ে সিদ্ধান্ত প্রকাশ না হলে বাড়বে তৃণমূল বিভক্তি অস্ত্র-মাদক উদ্ধারে সারাদেশে প্রথম কুমিল্লা পুলিশ দুই মাসে দাউদকান্দি থানার সাফল্যে গ্রেপ্তার ২৮৬ তৃণমূলে বুদ্ধিবৃত্তিক আন্দোলন জোরদার হোক কুমিল্লা সার্কিট হাউসের সব কক্ষ পরিচ্ছন্নতায় প্রশাসনের জরুরি উদ্যোগ মেঘনায় মাদক সেবন ও শান্তিভঙ্গের দায়ে যুবকের কারাদণ্ড বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বখতিয়ারুল ইসলাম বাচ্ছুর শুভেচ্ছা ৪৯ বছরে বিএনপি গণতন্ত্রকামী জনগণই বিএনপির রাজনৈতিক শক্তির উৎস: তারেক রহমান

ঢাকা-৫ আসনের উপ নির্বাচনে মনিরুলের জয়

নিজস্ব সংবাদ দাতা / ২৩৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০

১৭ অক্টোবর ২০২০,বিন্দুবাংলা টিভি. কম, এম এইচ বিপ্লব সিকদার : ঢাকা-৫ সংসদীয় আসনের উপনির্বাচনে ৪৫ হাজার ৬৪২ ভোট পেয়ে জয়ী হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী মো. কাজী মনিরুল ইসলাম মনু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী সালাহউদ্দিন ২ হাজার ৯২৬ ভোট পেয়েছেন।

শনিবার (১৭ অক্টোবর) রাতে বেসরকারি ফলাফলে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।

এর আগে সকাল ৯টা থেকে ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়, চলে বিকাল ৫টা পর্যন্ত। দুটি আসনেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশনের প্রাপ্ত তথ্য মতে জানা যায়, নৌকার প্রার্থী মনিরুল ইসলাম পেয়েছেন ৪৫ হাজার ৬৪২ ভোট, ধানের শীর্ষ প্রার্থী সালাহউদ্দিন পেয়েছেন ২ হাজার ৯২৬, লাঙ্গল প্রতীকে আব্দুস সবুর ৪১৩ ভোট পেয়েছেন, আম প্রতীকে আরিফুর রহমান পেয়েছেন ১১১, ডাব মার্কায় আনছার রহমান ৪৯টি ভোট পেয়েছেন। প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বেসরকারিভাবে প্রাথমিক ফলাফলে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী কাজী মনিরুল ইসলাম।

এই উপনির্বাচনে ঢাকা-৫ আসনে ছয়জন এবং নওগাঁ-৬ আসনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ঢাকা-৫-এ আওয়ামী লীগের মো. কাজী মনিরুল ইসলাম, বিএনপির সালাহউদ্দিন আহমেদ, গণফ্রন্টের এইচএম ইব্রাহিম ভূইঁয়া, জাতীয় পার্টির মীর আবদুস সবুর, বাংলাদেশ কংগ্রেসের মো. আনছার রহমান শিকদার এবং ন্যাশনাল পিপলস পার্টির মো. আরিফুর রহমান (সুমন মাস্টার) প্রতিদ্বন্দ্বিতা করেন।

এদিকে ঢাকা-৫ আসনের উপনির্বাচনকে প্রহসনের নির্বাচন আখ্যা দিয়ে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন