• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনার মুগার চর কে আলী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি মেঘনায় ডাকবাংলোর অধিগ্রহণকৃত জমি পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক পুলিশ প্রশাসনে বড় রদবদল, ২১ কর্মকর্তার বদলি-পদায়ন মেঘনা থানার হত্যা চেষ্টা মামলার আসামি আদালতে প্রেরণ ঢাকা বিভাগের নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা কুমিল্লার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মিজ রোজী আক্তার অতি উৎসাহী অনুসারীর লাগাম টানার সময় এসেছে সঠিক পরিকল্পনায় ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় নতুন বাংলাদেশ অশুভ দৃষ্টিভঙ্গি সত্যকে কখনো পরাজিত করতে পারে না রায়পুরে নৃশংস হত্যাকাণ্ড: হোমনায় পাশাপাশি চার কবরে ঘুমালো নিঃশেষ হওয়া পরিবারটি

যে কারণে ৩০ শতাংশ বেতন কাটা হচ্ছে মেসির

নিজস্ব সংবাদ দাতা / ২২৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২০

আগামী ডিসেম্বরে ক্লাবের প্রেসিডেন্ট নির্বাচনের আগেই বেতন কমিয়ে দেওয়া হতে পারে অধিনায়ক লিওনেল মেসিসহ বার্সেলোনার খেলোয়াড়দের। মহামারী করোনাভাইরাস ও প্রেসিডেন্ট নির্বাচনের কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। মেসির বেতন কমানো হতে পারে ৩০ শতাংশ।

বার্সেলোনা পরিচালনা কমিটির প্রধানের দায়িত্বে থাকা কার্লেস তুসকেতস বলেছেন, অধিনায়ক হলেও বেতন কমানোর ক্ষেত্রে মেসিকে কোনো ছাড় দেওয়া হবে না। সবার ক্ষেত্রে একই সিদ্ধান্ত নেওয়া হবে।

সম্প্রতি বার্সা সভাপতির পদ ছেড়েছেন জোসেপ মারিয়া বার্তোমেউ। তার পদত্যাগের আগেই খেলোয়াড়দের বেতন কমানোর বিষয়ে আলোচনা চলছিল। চুক্তির মেয়াদ শেষে ফ্রি এজেন্ট হিসেবে আর্জেন্টাইন তারকা মেসির ক্লাব ছাড়ার গুঞ্জন রয়েছে। তবে বার্তোমেউ সভাপতির পদ ছাড়ায় বার্সার সাথে চুক্তির মেয়াদ বাড়াতে পারেন মেসি। সেক্ষেত্রে বেতন নিয়ে ঝামেলা হলে মেসির বার্সায় থেকে যাওয়ার পথে প্রতিবন্ধকতা তৈরি হতে পারে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন