• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
উখিয়ায় পুলিশ ক্যাম্পের ওয়াশরুম থেকে এএসআইয়ের মরদেহ উদ্ধার মুক্তিযুদ্ধকে দলীয় পরিচয়ে সীমাবদ্ধ করা যাবে না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আইন, রাজনীতি ও জনসেবার সমন্বয়ে ড. মারুফ হোসেন যুব অধিকার পরিষদের মেঘনা উপজেলা শাখার আংশিক কমিটি অনুমোদন সামাজিক মাধ্যমে অপপ্রচার রুখতে পুলিশের সতর্কবার্তা অবৈধ বালুভরাটে মেঘনার প্রকৃতি কৃষি অস্তিত্ব আজ সংকটে দায়িত্বে নিষ্ঠা, সাফল্যে স্বীকৃতি: মেঘনা থানার এসআই ওবাইদুল হকের পুরস্কারের গল্প দাউদকান্দি-মেঘনায় অতিরিক্ত ৫ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ করেছেন ড. খন্দকার মারুফ রাইপাড়ার জনপ্রিয় সাবেক মেম্বার ফিরোজ খানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ জয়পুরহাটে ১১ দলের জোটের বিক্ষোভ মিছিল, ডিসির কাছে স্মারকলিপি প্রদান

যশোরে সাড়ে ১১ কেজি রুপাসহ চোরাচালানি আটক

নিজস্ব সংবাদ দাতা / ২১৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২০

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ১১ কেজি রুপাসহ চোরাচালানি আলী হোসেনকে (৩৬) আটক করেছে পুলিশ।

রোববার (৮ নভেম্বর) সকালে বাগআঁচড়ার জিবলিতলা থেকে তাকে আটক করা হয়। বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস এর সত্যতা নিশ্চিত করেন। আটক আলী হোসেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার তুলশীডাঙ্গা গ্রামের আব্দুল খালেকের ছেলে।

উত্তম কুমার বিশ্বাস বলেন, আটক আলী হোসেন জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, ভারত থেকে রুপা এনে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন তিনি। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে যশোর আদালতে পাঠানো হবে।

পুলিশ জানায়, বাগআঁচড়ার জিবলিতলা এলাকা দিয়ে রুপার চালান যাবে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। তখন সন্দেহভাজন হিসেবে আলী হোসেনকে আটক করে তার দেহ তল্লাশি করলে সাড়ে ১১ কেজি রুপা পাওয়া যায়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন