• বুধবার, ১৩ মে ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
চাঁদাবাজি,সন্ত্রাসী ও মাদককারবারি প্রতিহত করা হবে : ড.খন্দকার মারুফ প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, পুলিশের চোখ ফাঁকি দিয়ে চালক উধাও মেঘনায় ইয়াবাসহ আটক যুবক কারাগারে ডিইউজের আবাসন প্রকল্প বাস্তবায়নে সভা, সমবায় পুনর্গঠনের দাবি মেঘনায় অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, কিশোর আলাদা প্রক্রিয়ায় আদালতে প্রেরণ নদী খননে স্বচ্ছতা জরুরি এখন টিভিতে চার সাংবাদিকের ছুটি নিয়ে প্রতিবাদ সোমবার মেঘনায় জামায়াত ও যুবলীগ নেতার আধিপত্য ও পূর্ব শত্রুতা :সড়ক নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১আহত ৪ মেঘনার মাধবপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার মেঘনায় ১৫০ শয্যার হাসপাতাল নির্মাণের দাবি

‘দ্রুত মানিয়ে নিতে পারবে সাকিব’

নিজস্ব সংবাদ দাতা / ২২২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২০

০৯ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট

কানে সাদা রঙের এয়ার পডস। পরনে কালোরঙের টি-শার্ট, নিচে ম্যাচিং ট্রাউজার। মুখে মাস্ক। কিন্তু চোখগুলোতে স্পষ্ট মিটমিট করে তিনি হাসছেন। হাঁটছেন হেলে-দুলে। মাথায় ঝুঁটি বাঁধা চুল। বাঁ হাতে একজোড়া কেডস। ডান হাতে পানির বোতল। ৩৭৬ দিন পর নিজের প্রিয় ভুবন মিরপুর হোম অব ক্রিকেটে সাকিব আল হাসান ঢুকলেন এভাবেই।

ইনডোর দিয়ে মূল স্টেডিয়ামে প্রবেশ করে সাকিবের ঠিকানা লাল-সবুজের ড্রেসিংরুম। বাংলাদেশের ক্রিকেটারদের ড্রেসিংরুমের সবচেয়ে প্রিয় জায়গা জাতীয় পতাকার সামনের জায়গাটি, সেখানে নিশ্চয়ই সাকিব বসেছিলেন। স্মৃতি রোমন্থন করছিলেন। এক বছর পর যে ঢুকলেন সেখানে। এরপর জিম, একাডেমি মাঠ হয়ে সাকিব ফিরলেন বিসিবি কার্যালয়ে।

সোমবার ফিটনেস পরীক্ষা দেওয়ার সূচি ছিল সাকিবের। কিন্তু বিপ টেস্ট দেওয়ার জন্য সময় পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিবের ফিটনেস নিয়ে খুব একটা চিন্তিত নন জাতীয় দলের নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। সোমবার তিনি বলেন, ‘সাকিবের ফিটনেস দেখা হবে। বুধবার সেই পরীক্ষা হবে। যতটুকু দেখেছি ফিট আছে। বাকিটা টেস্টের পর বোঝা যাবে।’

নান্নুর বিশ্বাস, ‘সাকিব ধীরে ধীরে পুরোনো অবস্থায় ফিরে যাবে। বেশ অভিজ্ঞ ক্রিকেটার ও। বর্তমান সময়ে পৃথিবীর সেরা খেলোয়াড়দের একজন। আমার বিশ্বাস খুব তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবে।’

বৃহস্পতিবার দিবাগত রাতে সাকিব যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন। কোভিড টেস্টে নেগেটিভ আসার পর আজ মিরপুরে পা রাখেন। সোমবার তাকে প্রথমবার দেখেন জাতীয় দলের ট্রেনার নিক লি ও ফিজিও জুলিয়ান কেলাফতে। মঙ্গলবারও তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করবেন তারা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন