• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জাতীয় যাকাত সংগ্রহে শীর্ষে ডিসি ফরিদা খানম ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই

ময়মনসিংহে ব্রিফকেসবন্দি নারীর লাশ উদ্ধার

নিজস্ব সংবাদ দাতা / ১৮৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২০

০৯ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট

ময়মনসিংহের গৌরীপুরে ব্রিফকেসবন্দি এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টার দিকে পুলিশ ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের গঙ্গাশ্রম এলাকার এক কালভার্টের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) সাখের হোসেন সিদ্দিকী।

পুলিশ সুপার জানান, ঈশ্বরগঞ্জ ও গৌরীপুর সীমান্তবর্তী গৌরীপুর উপজেলার গঙ্গাশ্রম এলাকায় জোড়া কালভার্টের নিচে একটি ব্রিফকেস পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। ব্রিফকেস দেখে স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে ব্রিফকেস উদ্ধার করে ভেতরে এক নারীর লাশ দেখতে পান। আনুমানিক ৩৫ বছর বয়সি হাড্ডিসার এক নারীর দেহ ভেতরে ছিলো। মহাসড়কের পাশে কালভার্টের নিচে পানির মধ্যে যেনো লাশটি ডুবে থাকে সে জন্য  ভেতরে ৫টি ইট ভরে দেওয়া হয়েছিলো।

পুলিশ সুপার আরও জানান, নিহতের পরিচয় ও হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশের পাশাপাশি সিআইডিও কাজ শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন