• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জুলাই ইস্যুতে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি রাজনৈতিক বক্তব্য ছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ মেঘনায় নিহত কুহিনূরের পরিবারকে জামায়াত নেতার সমবেদনা, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন নগরকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা, দোয়া ও সমর্থন চাইলেন হাফিজুর রহমান শরীফ ৫নং কাইচাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতা খায়রুজ্জামান মিয়ার ভারতে নেওয়ার আগে স্বরাষ্ট্রমন্ত্রীকে টিএফআই সেলে রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর হালুয়াঘাটের দর্শারপাড়, খন্দকপাড়া, দক্ষিণ খয়রাতুরি ও রঘুনাথপুর এলাকার মাদক ব্যবসায়ীদের তালিকা প্রশাসনের হাতে মুকসুদপুর উপজেলা বিএনপির সহসভাপতি পদ হারালেন রবিউল ইসলাম বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: সার্জিও গর বর্তমান সংসদের দিকে দেশের ৩৬ কোটি চোখ নিবদ্ধ: ভারপ্রাপ্ত স্পিকার

ক্ষা সচিবসহ ৪ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

নিজস্ব সংবাদ দাতা / ২১৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২০

০৯ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট

আদালতের আদেশ প্রতিপাল না করায় শিক্ষা সচিব (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা) মাহবুব হোসাইনসহ চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। অন্য তিনজন হলেন, শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. সৈয়দ গোলাম ফারুক, শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শাখার উপ-সচিব কামরুল হাসান ও শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক দূর্গা রানী শিকদার। চার সপ্তাহের মধ্যে তাদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

সোমবার (৯ নভেম্বর) আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাডভোকেট হুমায়ন কবির।

পরে আইনজীবী হুমায়ন কবির বলেন, ২০১৯ সালের ২১ আগস্ট নোয়াখালীর সুবর্নচরের চর আমান উল্লাহ হাইস্কুলের প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র মজুমদারের এমপিও শিক্ষা মন্ত্রণালয় স্থগিত করে।

শিক্ষা মন্ত্রণালয়ের এ আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন নারায়ন চন্দ্র মজুমদার। রিটের শুনানি নিয়ে ২০১৯ সালের ৫ নভেম্বর হাইকোর্ট এমপিও স্থগিতের আদেশের বিরুদ্ধে স্থগিতাদেশ দেন এবং নারায়ন চন্দ্র মজুমদারকে এমপিও ফিরিয়ে দিতে নির্দেশ দেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয়সহ বিবাদীরা আপিল বিভাগে আবেদন করেন। আপিল বিভাগ তাদের আবেদন খারিজ করে হাইকোর্টের আদেশ বহাল রাখেন। এরপরও আদালতের আদেশ বাস্তবায়ন না করায় নারায়ন চন্দ্র মজুমদার শিক্ষা সচিবসহ বিবাদীদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেন। সেই মামলার শুনানি নিয়ে আদালত শিক্ষা সচিবসহ চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন