• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ফেসবুকে মানহানিকর মিথ্যা তথ্য ছড়ানো ঠেকাতে সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে নজরুলের ৫৭ কোটি টাকার সম্পদ ক্রোক, আরও মামলা তারেক রহমান: মানুষের হৃদয়ের কথা বলেন ডাকাতি ও মাদক মামলার ৪ আসামিকে আদালতে প্রেরণ চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৫২৪ পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা মেঘনায় ৩০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার দাউদকান্দি ও মেঘনায় জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা বরদাশত করা হবে না : ড.খন্দকার মারুফ ভাওরখোলা ইউনিয়নকে  মডেল ইউনিয়ন গড়তে চাই’ —মো. আব্দুল মতিন জনপ্রতিনিধিত্ব মানে মানুষের আমানত: দলীয় সমর্থন শতভাগ আশাবাদী

বিয়ের জন্য প্রস্তুত, প্রকাশ্যে শিমলার ‘অসম প্রেম’

নিজস্ব সংবাদ দাতা / ২৭২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০

১০ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

‘ম্যাডাম ফুলি’ খ্যাত অভিনেত্রী শিমলা। তাকে নিয়ে রুবেল আনুশ নির্মাণ করেছেন ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ নামে চলচ্চিত্র। বাস্তব জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে এটি। অর্থ সংকট কাটিয়ে এর নির্মাণ কাজও শেষ করেছেন নির্মাতা। সোমবার (৯ নভেম্বর) প্রকাশিত হয়েছে সিনেমাটির পোস্টার।

এদিকে শিমলা দীর্ঘদিন ধরে মুম্বাইয়ে অবস্থান করছিলেন। এতদিন ধরা-ছোঁয়ার বাইরে ছিলেন তিনি। সম্প্রতি দেশে ফিরেই বিয়ের জন্য পাত্র খুঁজছেন বলে জানিয়েছেন এই নায়িকা।

রাজধানী ঢাকার মালিবাগের একটি বাড়িতে ভাড়া থাকেন শিমলা। একাকি জীবনের ইতি কবে টানবেন? এমন প্রশ্নের উত্তরে শিমলা বলেন, ‘বিয়ে তো করতেই চাই। কিন্তু আমার মন বোঝে, এমন পাত্র তো পেতে হবে। দেখি, পরিবার থেকে পাত্র খোঁজ করছে। কী হয় দেখার অপেক্ষায় আছি! মনের মতো হলে বিয়েটা সেরে ফেলব। বিয়ের জন্য আমি প্রস্তুত।’

২০১৪ সালের আগস্ট মাসে ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ সিনেমার শুটিং শুরু করেন নির্মাতা। এই সিনেমায় অসম প্রেমের গল্প ফুটিয়ে তোলা হয়েছে। যার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শিমলা ও ‘ঘেটুপুত্র’ সিনেমা খ্যাত অভিনেতা মামুন।

শুরুটা বেশ ভালোই ছিল। কিন্তু কিছুদিন যেতেই বাধা হয়ে দাঁড়ায় কিছু অসাধু লোকের অনৈতিক লালসা ও অর্থ। পরে থেমে থেমে চলে সিনেমাটির কাজ। শিমলা-মামুন ছাড়াও বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন—আবুল হায়াত, রুমাই নোভিয়া, পুলক, বাপ্পী, লাবণী, সাদিয়া, আলিফ, মুসা, টুটুল চৌধুরী, আফরিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন