• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুমার নদে গোসল করতে নেমে নিখোঁজ, ১২ ঘণ্টা পর পাউচা মাতুব্বরের মরদেহ উদ্ধার অপহরণের শিকার ১৪ বছর বয়সী কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ১ মনপুরায় কুখ্যাত ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী কোস্ট গার্ডের হাতে আটক নওগাঁর সাপাহারে সাদিয়া নামে নারী নিখোঁজ অসহনীয় লোডশেডিং ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষ দিশেহারা ৭ এএসপি ও ৪৯ পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর বালুঘাটের ঘটনার পর ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি গাজীপুর সাফারি পার্কে হাতির মৃত্যু পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক আটক উন্নয়নের অঙ্গীকার নিয়ে কাইচাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হওয়ার ঘোষণা ফয়েজ মাতুব্বরের

মুগদায় ৫ম শ্রেণির শিক্ষার্থীর মৃত‌্যু

নিজস্ব সংবাদ দাতা / ১৭৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০

১০ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর মুগদা থানার কাজীরবাগ এলাকায় ওমা প্রকাশ দাস (১০) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে স্থানীয় একটি ইংলিশ মিডিয়াম স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। দ্রুত স্বজনরা শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিক‌্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

প্রকাশ দাস মুগদার কাজীরবাগ এলাকার ব্যবসায়ী সুজন দাসের ছেলে। শিশুটির বাবা জানান, বাসায় জানালার সঙ্গে গামছা পেঁচিয়ে দোলনা বানিয়ে ঝুলতে গিয়ে গলায় ফাঁস লেগে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত বলে জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন