• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনার মুগার চর কে আলী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি মেঘনায় ডাকবাংলোর অধিগ্রহণকৃত জমি পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক পুলিশ প্রশাসনে বড় রদবদল, ২১ কর্মকর্তার বদলি-পদায়ন মেঘনা থানার হত্যা চেষ্টা মামলার আসামি আদালতে প্রেরণ ঢাকা বিভাগের নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা কুমিল্লার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মিজ রোজী আক্তার অতি উৎসাহী অনুসারীর লাগাম টানার সময় এসেছে সঠিক পরিকল্পনায় ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় নতুন বাংলাদেশ অশুভ দৃষ্টিভঙ্গি সত্যকে কখনো পরাজিত করতে পারে না রায়পুরে নৃশংস হত্যাকাণ্ড: হোমনায় পাশাপাশি চার কবরে ঘুমালো নিঃশেষ হওয়া পরিবারটি

কোহলির পিতৃত্বকালীন ছুটি নিয়ে বিতর্ক

নিজস্ব সংবাদ দাতা / ২৩৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২০

১১ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

জানুয়ারিতে বাবা হবেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। সেই সময় ভারতীয় দল অস্ট্রেলিয়া সফরে থাকবে। কোহলি তাই অ্যাডিলেড টেস্ট খেলে দেশে ফেরার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে আর্জি জানিয়েছিলেন। যাতে ওই সময় তিনি স্ত্রী আনুশকা শর্মার পাশে থাকতে পারেন। বোর্ড কোহলিকে সেই অনুমতি দিয়েছে।

কিন্তু এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই কোহলির পিতৃত্বকালীন ছুটি নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের দাবি, মহেন্দ্র সিং ধোনি কিন্তু মেয়ে জিভার জন্মের সময় কাছে থাকতে পারেননি। সেই সময় তিনি জাতীয় দলের দায়িত্ব পালন করছিলেন।

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপের সময় জিভার জন্ম হয়। সেই সময় ধোনি দলকে নেতৃত্ব দিচ্ছিলেন। সাংবাদিকেরা ধোনিকে প্রশ্ন করেছিলেন, এমন গুরুত্বপূর্ণ সময় তিনি স্ত্রী ও মেয়ের পাশে থাকতে পারছেন না বলে খারাপ লাগছে কি না?

ধোনি বলেছিলেন, ‌আমি এখন দেশের হয়ে প্রতিনিধিত্ব করছি। বিশ্বকাপ আমাদের কাছে গুরুত্বপূর্ণ। বাকি সবকিছুর জন্য সময় পড়ে রয়েছে।

অনেকেই ধোনির উদাহরণ টেনে কোহলিকে পিতৃত্বকালীন ছুটি নিয়ে খোঁচা দিচ্ছেন। তবে কোহলিকে সমর্থনও জানিয়েছেন অনেকে। তাদের দাবি, গুরুত্বপূর্ণ সময় স্ত্রীর পাশে থাকতে চেয়েছেন কোহলি। এতে কোনো ভুল নেই।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন